July 28, 2026
539892fdbb2724e7cc4b9d7e887a937f1785226344700507_original.jpg
Spread the love


নয়দিল্লি: দিনকয়েক আগেই ভারতীয় দল জিম্বাবোয়েকে টি-২০ সিরিজ়ে পরাজিত করেছে ভারতীয় দল। শুধু পরাজিত নয়, সিকান্দর রাজাদের হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। তবে তার আগেই বিশ্বচ্যাম্পিয়নরা গৌতম গম্ভীরের প্রশিক্ষণে আয়ার্ল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খুইয়েছিল। এই পরিস্থিতিতেই বিভিন্ন মহল থেকে ভারতীয় কোচ হিসাবে গৌতম গম্ভীরের জায়গায় ভিভিএস লক্ষ্মণকে সুযোগ দেওয়ার ডাক উঠছে। এই নিয়ে এবার মুখ খুললেন লক্ষ্মণ স্বয়ং। 

তাঁকে বলতে শোনা যায়, ‘দেখুন অধিনায়ক, প্রধান কোচ এবং সিনিয়র দলের বাকি স্টাফরা ইংল্যান্ড বিরুদ্ধে সদ্য সিরিজ় শেষ করেছে। সামনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ও রয়েছে। তাই বিরতি বলতে ওদের কাছে এটুকু সময়ই রয়েছে, সেই কারণেই আমি এই জায়গায় এসেছি। বিগত চার বছর ধরে আমি সেন্টার অফ এক্সিলেন্সের দায়িত্ব নেওয়ার পর তো এমনটাই হচ্ছে।’

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks