পশ্চিম এশিয়ায় জারি যুদ্ধ, বাড়ছে উত্তেজনা। আর এবার এর মধ্যেই প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিয়ে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। অগ্রাধিকারের ভিত্তিতে কারা কতটা গ্যাস পাবে, সেই পরিমাণও এবার নির্দিষ্ট করে দিল কেন্দ্র।
কেন্দ্র জানিয়েছে, কারও বাড়িতে গ্যাসের পাইপলাইন থাকলে সেই পাইপলাইনে ১০০ শতাংশ গ্যাস সরবরাহ করা হবে। এ ছাড়াও যানবাহনের জন্য বা রান্নার গ্যাসের জন্য যে গ্যাস সরবরাহ করে কেন্দ্র, কোনও টান পড়বে না সেখানেও। তবে, অন্য একাধিক ক্ষেত্রে কমে যাবে গ্যাসের জোগান।
জানা গিয়েছে, চা শিল্পের জন্য ৮০ শতাংশ গ্যাস সরবরাগ করার ভাবনা কেন্দ্রের। এ ছাড়াও যে সব সংস্থা সার তৈরি করে, সেই সব সংস্থাগুলোও পাবে তাদের প্রয়োজনীয়তার ৭০ শতাংশ গ্যাস। এ ছাড়াও দেশের তৈল শোধনাগারগুলোয় প্রয়োজনের ৬৫ শতাংশ গ্যাস পাঠানো হবে বলে জানা গিয়েছে সূত্র মারফত।
In light of current geopolitical disruptions to fuel supply and constraints on supply of LPG, Ministry has issued orders to oil refineries for higher LPG production and using such extra production for domestic LPG use.
The ministry has prioritised domestic LPG supply to…
— Ministry of Petroleum and Natural Gas #MoPNG (@PetroleumMin) March 9, 2026
বিশেষজ্ঞরা বলছেন কেন্দ্রের এই নির্দেশিকার কারণে আপাত ভাবে কোনও প্রভাব পড়বে সাধারণ মানুষের হেঁশেলে। এ ছাড়াও যানবাহনেও তেমন কোনও প্রভার পড়বে না বলেই খবর। কিন্তু এই নির্দেশিকার জেরে কিন্তু বিরাট প্রভাব পড়তে পারে শিল্পক্ষেত্রে। ইতিমধ্যেই দেশের হসপিটালিটি সেক্টরে গ্যাসে আকাল দেখা গিয়েছে। আর সেই নিয়ে একটা প্যানেলও তৈরি করেছে কেন্দ্র।
STORY | Oil ministry sets up panel as commercial LPG shortage hits hospitality sector
The oil ministry has constituted a committee to examine supply issues after a sudden shortage of commercial LPG cylinders alarmed the hospitality sector, with restaurant associations warning… pic.twitter.com/DmD5rQiUaz
— Press Trust of India (@PTI_News) March 10, 2026
উল্লেখ্য, ভারতে গোটা একটা বছরে মোট ৩ কোটি ১৩ লক্ষ টন এলপিজি প্রয়োজন হয় ভারতে। আর তার মধ্যে ৮৭ শতাংশ গ্যাসই লাগে শুধুমাত্র ডোমেস্টক সেক্টরে। এর মধ্যে যেমন রয়েছে সাধারণ মানুষের ঘরোয়া প্রয়োজন, তেমনই রয়েছে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর রান্নার প্রয়োজনও।
