July 29, 2026
44f2df9ff1a35d3eb9c4a457a9b93b221785305396691507_original.jpg
Spread the love


লন্ডন: ক্রিকেটে এমন ঘটনা এর আগে কোনদিন হয়েছে কি না সন্দেহ। কোনও ব্যাটারকে আম্পায়ার ভুলবশত আউট দিতেই পারেন, তা বলে আউট করার এমন পদ্ধতি। ইংল্যান্ডের এক ক্লাব ক্রিকেটারের কর্মকাণ্ডে উত্তাল ক্রিকেটবিশ্ব।

ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের এক প্রতারণার ঘটনা চারিদিকে শোরগোল ফেলে দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক ব্যাটার শট খেললেন, বলে সঠিক সংযোগ ঘটাতে পারলেন না তিনি। তারপরেই আম্পায়ার তাঁকে কট বিহাইন্ড আউট দিলেন। আরও ভালভাবে বর্তমানে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ব্য়াটার শট খেলার সময়ই স্লিপে দাঁড়ানো ফিল্ডার তুড়ি মারছেন। সেই তুড়ির আওয়াজই ব্যাট বল লাগার আওয়াজ ভেবেই ভুল করে আম্পায়ার ব্যাটারকে আউট দেন। তবে বর্তমানে ভিডিওটি ভাইরাল হতেই চারিদিকে শোরগোল। ইতিমধ্যেই এই ভিডিওটি কিন্তু সোশ্য়াল মিডিয়ায় তিন মিলিয়ানের অধিক বার শেয়ার করা হয়ে গিয়েছে। 

 

গোটা ঘটনায় হতচকিত ব্যাটার আম্পায়ারের কাছে বিষয়টি জানতে চান। ততক্ষণে সল্টবার্নের ক্রিকেটাররা উইকেট নিয়ে উচ্ছ্বাসে ভাসেন। এই গোটা ঘটনার ভিডিওটি বেন মাম্মারি নামক একজন সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন  এবং তাঁর মতে এটি ক্রিকেটের জঘন্যতম প্রতারণাকাণ্ডের একটি। তিনি অভিযোগ করেন ওই সল্টবার্নের কিপার এবারের মরশুমে প্রচুর ক্যাচ ধরেছেন। গোটা ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের নামে ‘ক্লিকি পন্টিং’ নামে ডাকা হচ্ছে। এই ঘটনায় শোরগোল পড়ে যাওয়ার পর উত্তর ইয়র্কশায়ার ও দক্ষিণ ডারহাম ক্রিকেট লিগ গোটা ঘটনাটিকে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে।    

আরও পড়ুন:- শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের 

গোটা ঘটনাটি ভাইরাল হওয়ায় মাম্মারি সন্তুষ্ট বলেই জানান। তাঁকে বলতে শোনা যায়, ‘এই গোটা বিষয়টি সকলের সামনে আসায় আমি সত্যিই খুব খুশি। এটা ক্রিকেট নয়। এর জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক।’                            





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks