মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের দৌড় থেকে সদ্য ছিটকে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এরই মধ্য়ে এশিয়ান গেমসের (Asian Games 2026) জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল ঘোষণা করল বিসিসিআই। নেতৃত্বে হরমনপ্রীত কৌরই। আগামী সেপ্টেম্বরে জাপানে বসতে চলেছে এবারের এশিয়ান গেমসের আসর। সেই টুর্নামেন্টের জন্যই দল ঘোষণা করেছে বিসিসিআইয়ের মহিলা নির্বাচক কমিটি। গত এশিয়ান গেমসে সোনার পদক জিতেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এরপরই প্রশ্ন উঠছিল যে হরমনপ্রীতকে সরিয়ে হয়ত অন্য কাউকে নেতৃত্বভার তুলে দেওয়া হবে। তবে আপাতত হরমনপ্রীতের ওপরই ভরসা রাখছেন নির্বাচকরা। তাই এশিয়ান গেমসের জন্যও তাঁকেই দায়িত্ব দেওয়া হল। স্মৃতি মন্ধানা ভাইস ক্যাপ্টেন হিসেবে মাঠে নামবেন।
এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় মহিলা ক্রিকেট দল: হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা, জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, জি কমলিনী, ভারতী ফুলমালি, শ্রী চরণী, রেনুকা ঠাকুর, ক্রান্তি গাউড, অরুন্ধতী রেড্ডি, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব, নন্দিনী শর্মা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন শ্রেয়াঙ্কা পাতিল। তাঁকেও দলে রাখা হয়েছে। তবে যদি ফিটনেস টেস্টে পাশ করতে পারেন শ্রেয়াঙ্কা, তবেই একমাত্র স্কোয়াডে ঢুকে পড়বেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ভারত
ভারতীয় মহিলা ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে নিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। লন্ডনের লর্ডস মাঠে ভারতীয় মহিলা দল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছিল। সেমিফাইনালে যাওয়ার জন্য তাদের ৬ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১৬৯ বা তার কম রানে আটকাতে হতো। ক্যাঙ্গারু দল ৬ উইকেটে জয়লাভ করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এর সঙ্গে ভারত বিশ্বকাপ থেকে ছিটকে গেল। ১৯ বছরের বিশ্বকাপ ইতিহাসে ভারত কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিততে পারেনি। সেই হতাশা আরও দীর্ঘায়িত হল। এবারও ট্রফি জিততে পারলেন না হরমনপ্রীত কৌররা। সেই একই দিনে আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হারে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ ক্রিকেট দল।
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?
