US Attacks Ship with Indians: ওমানে (Gulf of Oman) ভারতীয় নাবিকদের জাহাজে হামলাকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া দিল ভারত। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দ্বিতীয়বার ডেকে পাঠানা হল ভারতে নিযুক্ত মার্কিন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ (CDA) জেসন মিক্স-কে। অতীতে বিদেশি কৃটনীতিকদের ডেকে পাঠানোর ক্ষেত্রে সমন বা তলব শব্দটি ব্যাবহার করত না নয়াদিল্লি। যদিও এবার নয়াদিল্লির বিবৃতিতে তলব শব্দ ব্যবহার করা হয়েছে।
কোন ঘটনার প্রেক্ষিতে কড়া বিবৃতি নয়াদিল্লির
বৃহস্পতিবারই ওমানে ভারতীয় নাবিকদের জাহাজে হামলা কড়া প্রতিক্রিয় দেয় ভারত। নয়াদিল্লির তরফে বলা হয়, ওমান উপকূলের কাছে ‘এমটি সেত্তেবেলো’ (MT Settebello) নামের একটি ট্যাঙ্কারে মার্কিন হামলা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ হওয়া ৩ জন ভারতীয় নাবিকের প্রাণ গেছে। ওই জাহাজে মোট ২৪ জন ভারতীয় ছিলেন। যদিও এর মধ্যে ২১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৩ জনের প্রাণ বাঁচানো যায়নি। বিদেশ মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, এই ঘটনা দুর্ভাগ্যজনক। এই ঘটনায় উদ্ভূত প্রাণহানি এড়ানো যেত।
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “অসামরিক বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরনের মারাত্মক ও প্রাণঘাতী শক্তির ব্যবহার কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে।”
বার বার হামলা আমেরিকার
চলতি সপ্তাহে এই নিয়ে তৃতীয় বার ওমান উপকূলে জাহাজে হামলা হল, যার প্রত্যেকটিতেই ভারতীয় কর্মীরা মোতায়েন ছিলেন। সোশ্যাল মিডিয়ায় আমেরিকার সেন্ট্রাল কম্যান্ড জানিয়েছে, গিনি-বিসাউয়ের পতাকা লাগানো ‘M/T জলবীর’ জাহাজটি ইরান থেকে তেল নিয়ে ওমান উপসাগর পেরোচ্ছিল। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে ‘এমটি জলবীর’ (MT Jalveer) নামে গিনি-বিসাউ-এর পতাকাবাহী আরও একটি তেল ট্যাঙ্কারে হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী। ক্ষেপণাস্ত্রটি সরাসরি জাহাজের ইঞ্জিন রুমে গিয়ে আঘাত হানে। ভাগ্যবশত, এই জাহাজে থাকা ২০ জন ভারতীয় নাবিককেই সুরক্ষিতভাবে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
কী বলা হয়েছে মার্কিন দূতকে
শুক্রবার মার্কিন দূতকে এই বিষয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন আমেরিকার ডিভিশনের অতিরিক্ত সচিব নাগরাজ নাইডু। বিকেলে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্স বিদেশ মন্ত্রকে পৌঁছলে ভারতের গভীর উদ্বেগ ও ক্ষোভের কথা মিক্সের কাছে তুলে ধরেন তিনি। আন্তর্জাতিক জলসীমায় সাধারণ বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ও অসামরিক জাহাজে মানুষের জীবনহানি রুখতে মার্কিন বাহিনীকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিতে ওয়াশিংটনকে বার্তা দিয়েছে নয়াদিল্লি।
আরও পড়ুন : ভারতীয় নাবিকদের জাহাজে হামলা, স্বীকার করল আমেরিকা, দাবি, ‘ইরানের তেল ছিল’
Swapan Samaddar : ধৃত স্বপন সমাদ্দার, আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান
