July 2, 2026
petrol-pump.jpg
Spread the love


Fuel Price Cut : আমেরিকা-ইরান যুদ্ধের মাশুল গুণছে ভারত। হরমুজ প্রণালীতে উত্তেজনার ফলে আটকে গিয়েছে জ্বালানি সরবরাহের পথ। যে কারণে ভারতের বাজারে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেল (Petrol DIesel Price) ছাড়াও রান্নার গ্যাসের দাম। যে কারণে অধীর আগ্রহে জ্বালানির দাম কমার অপেক্ষা করছে দেশবাসী। এবার জ্বালানির দাম কমার বিষয়ে মুখ খুললেন মন্ত্রী। 

রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থার কত আর্থিক ক্ষতি
বৃহস্পতিবার দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির বিষয়ে মুখ খোলেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। মন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলি গত ৩০ জুন পর্যন্ত পেট্রোল, ডিজেল ও এলপিজি উৎপাদন বা কেনা-খরচের চেয়ে কম দামে বিক্রি করেছে। যার ফলে সংস্থাগুলির ৭৪,৭৮১ কোটি টাকা লোকসান হয়েছে।

কেন এই আর্থিক ক্ষতির মুখ দেখতে হচ্ছে কোম্পানিগুলিকে

মন্ত্রী জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমছে। যদিও এই পরিস্থিতির আর্থিক সুফল পাচ্ছে না, তেল কোম্পানিগুলি। কারণ এখনও তারা তেল পরিশোধন করছে যা আগে কেনা হয়েছিল। সেই সময় ক্রডের দাম বিশ্ববাজারে অনেক বেশি ছিল। সাধারণত দেশের চাহিদা পূরণে অপরিশোধিত তেল প্রায় ২ মাস আগে থেকেই কিনে রাখে সরকার। তাই এপ্রিল-মে মাসের এই তেল এখন কোম্পানিগুলি প্রসেস করছে। সেই সময় দাম বেশি থাকার কারণে আজ আর্থিক ক্ষতির মুখে পড়ছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি।

পেট্রোল-ডিজেলের দাম কি এখন কমবে ?

বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ার কারণে ভারতেও পেট্রোল-ডিজেলের দাম কমবে বলে আশা করছে দেশবাসী। যদিও এই বিষয়ে হরদীপ সিং পুরী বলেন, এখনই এই বিষয়ে কিছু বলা সম্ভব নয়। একমাত্র আগামী কয়েক সপ্তাহ তেলের দাম কম থাকলে এই বিষয়ে চর্চা করাটা যুক্তিসঙ্গত হবে। বর্তমানে আমেরিকা ও ইরানের মধ্যে সমঝোতা হওয়ার পর, কেবল জুনের দ্বিতীয়ার্ধেই অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করেছে।

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks