May 17, 2026
adc39bb15bee9720c665f43133ff299b1779001944089507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: আফগানিস্তানের হয়ে একাধিক বিশ্বকাপে খেলেছেন তিনি। আফগান দলের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি। সেই রহমত শাহই মাত্র ৩২ বছর বয়সে পরলোক গমন করলেন! অন্তত সোশ্যাল মিডিয়ায় এমনই সব কানাঘুষো শোনা যাচ্ছে। কথা হচ্ছে রহমত শাহর (Rahmat Shah)।

জল্পনার সূত্রপাত, এক আফগান ক্রিকেটার করিম জানাতের পোস্টকে কেন্দ্র করে। করিম নিজের সোশ্যাল মিডিয়ায় সমবদেনা জানিয়ে একটি পোস্ট করেন। করিমের সেই সমবেদনা পোস্টে রহমত শাহকে ছবিতে দেখা যায়। এরপরেই অনেকে মনে করতে শুরু করেন যে রহমত শাহ মারা গিয়েছেন। মাত্র ৩২ বছর বয়সেই থেমে গিয়েছে তাঁর জীবন। সত্যিই কি তাই? সত্যিই কি রহমত ৩২-এই প্রাণ হারালেন? উত্তর না। রহমত মারা যাননি।

করিমের পাস্তোয় লেখা পোস্টটি আসলে রহমতের জন্য নয়, তাঁর মায়ের জন্য। আসলে রহমত নয়, তাঁর মা মারা গিয়েছেন। রহমতকে সান্ত্বনা দিতেই এই পোস্টটি করেছেন করিম। তাই রহমতের মৃত্যুর খবরটি ভুয়ো। 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks