July 16, 2026
5ec8c56c82903d9daf54a58b507606951784213969710507_original.jpg
Spread the love


কার্ডিফ: তাঁর মাঠে নামা মানেই নিত্যনতুন ইতিহাস। তবে গত ম্যাচে রান করতে পারেননি তিনি। কিন্তু দ্বিতীয় ওয়ান ডেতেই বিরাট কোহলি (Virat Kohli) ফের একবার বিলেতে মাটিতে নিজের দক্ষতা প্রমাণ করলেন। কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অর্ধশতরান হাঁকালেন তিনি, আর তার পাশাপাশি গড়লেন রেকর্ডও। 

আজকের এই ইনিংসের সুবাদেই বিরাট কোহলি ইংল্যান্ডের মাটিতে ভারতীয় হিসাবে ওয়ান ডেতে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন। ম্যাচ শুরুর আগে কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলতে কোহলির আর মাত্র চার রানের প্রয়োজন ছিল। সেখানে তিনি এদিন ৬৫ রানের ইনিংস খেললেন। আর তার ফলেই ইতিহাস গড়ে ফেললেন ‘কিং’।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks