May 25, 2026
e2d9f39a51f0720076f657a2b8606efe17796923350151373_original.jpg
Spread the love


কলকাতা: মহামূল্যবান ধাতু সময়ের সঙ্গে আরও মূল্যবান হচ্ছে। দাম বাড়ছে সোনা ও রুপোর। আজ ২৫ মে একদিকে যেমন দাম বেড়েছে সোনার। অন্যদিকে, দাম প্রতি কেজি রুপোর দাম ৫ হাজার টাকার বেশি বেড়েছে। কিন্তু আজ, ২৫ মে কত হল সোনা ও রুপোর দাম?

২৪ ক্যারেট সোনার দাম

প্রতি গ্রামে ৫০ টাকা দাম বেড়েছে ২৪ ক্যারেট খাঁটি সোনার। এই সোনার প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৩৪ টাকা। প্রতি ১০ গ্রামের দাম ৫০০ টাকা বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৩৪০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

গয়না তৈরি করতে লাগে ২২ ক্যারেট সোনা। আর এই ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রতি গ্রামে ৪৫ টাকা। এই সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১৫ হাজার ৪০ টাকা। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৫০ টাকা বেড়ে হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৪০০ টাকা।

আজ যদি কেউ সোনা বিক্রি করতে চান, তাহলে প্রতি গ্রামের জন্য তিনি পাবেন ১৪ হাজার ৪০৮ টাকা। যা গতকালের তুলনায় ৪৫ টাকা বেশি।

১৮ ক্যারেট সোনার দাম

একই সঙ্গে বেড়েছে ১৮ ক্যারেট সোনার দামও। প্রতি গ্রাম সোনার দাম বেড়েছে ৪০ টাকা করে। ফলে এই সোনার প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ১২ হাজার ২৩৩ টাকা।

রুপোর দাম

এক লাফে বেড়ে গিয়েছে রুপোর দামও। প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ৫ হাজার ৬০৮ টাকা। ১ কেজি রুপোর দাম হয়েছে ২ লক্ষ ৭২ হাজার ২৩৩ টাকা।

তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks