August 3, 2026
c5bbb045bcf24f913691001065b430931780744922890206_original.jpg
Spread the love


মুল্লানপুর: অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ। তাও আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ম্য়াচ নয়, তবুও আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে প্রথমে ব্যাটিং করতে নেমে নিজেদের প্রস্তুতি দারুণভাবে সেরে নিলেন ভারতীয় দলের ব্যাটাররা। জয়সওয়ালকে বাদ দিয়ে টপ অর্ডারে সবাই রান পেলেন। দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন কে এল রাহুল ও শুভমন গিল। সাই সুদর্শন অর্ধশতরানের ইনিংস খেললেন। একেবারে দিনের শেষ লগ্নে এসে অপরাজিত অর্ধশতরান করে ক্রিজে আছেন ঋষভ পন্থও। 

টস জিতে প্রথেমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমন গিল। ওপেনিংয়ে রাহুলের সঙ্গে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল। ৩২ বলে ২৪ রানের ইনংস খেলে আউট হন বাঁহাতি ওপেনার। তিনি কিপারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ফেরেন। এরপর সাই সুদর্শনের সঙ্গে জুটি বাঁধেন কে এল রাহুল। দু’জনে মিলে ১৪১ রানের বড় পার্টনারশিপ গড়েন তৃতীয় উইকেটে। রাহুলের থেকে কিছুটা আক্রমণাত্মক ছিলেন সাই। আইপিএলে গুজরাত টাইটান্সের জার্সিতে দুরন্ত ছন্দে ছিলেন। সেই ছন্দই ধরে রাখতে চেয়েছিলেন সাই। শতরানও হয়ত এসেই যেত, কিন্তু বাজেভাবে আউট হলেন তরুণ ব্য়াটার। ১০৪ বল ১৩টি বাউন্ডারির সাহায্য়ে ৮১ রান করে প্যাভিলিয়ন ফেরেন সাই। তিনি ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন শুভমন গিল। টি-টোয়েন্টি ফর্ম্য়াটের জন্য আজই দল ঘোষণা করেছে বিসিসিআই। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিিজের দলেও জায়গা হয়নি গিলের। হয়ত ভারতের টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াটের অধিনায়ককে কুড়ির ফর্ম্য়াটে চাইছেনই না নির্বাচকরা। তবে ব্য়াট হাতে সেঞ্চুরি হাঁকিয়ে দিলেন গিল। 

রাহুলের সঙ্গে ৬৭ রানের পার্টনারশিপ গড়েন গিল। রাহুল নিজের কেরিয়ারের ১২ তম সেঞ্চুর পূরণ করে ফেললেন। এই সিরিজে ভাইস ক্যাপ্টেনের দায়িত্বও পেয়েছেন কর্ণাটকী ব্যাটার। দায়িত্ব পেয়েছেন। সামনে থেকেই দলের ব্যাটিং অর্ডারকে নেতৃত্ব দিলেন। তবে সেঞ্চুরি পূরণ করার পরই আউট হয়ে যান রাহুল। ১৬৫ বলে ১১টি বাউন্ডািরির সাহায্যে ১০০ রানের ইনিংস খেলে প্যাভিলিয়ন ফেরেন রাহুল।

তবে আর কোনও উইকেট হারায়নি ভারত। পন্থের সঙ্গে জুটি বেঁধে বাকি দিনটি খেলে দেন গিল। ১৪৩ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন গিল। নজের ইনিংসে ১১টি বাউন্ডারি ও ১টি ছক্কাও হাঁকান ভারত অধিনায়ক। অন্য়দিকে পন্থ আইপিএলে খারাপ ফর্মে থাকলেও জাতীয় দলে টেস্টে কামব্য়াকে কিন্তু অর্ধশতরান হাঁকালেন। প্রথম দিনের শেষে তিনিও অপরাজিত আছেন। 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks