নিউ ইয়র্ক: টি-টােয়েন্টি (T20 Cricket) ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন কায়রন পোলার্ড (Kieron Pollard)। এই ফর্ম্যাটে সর্বাধিক রান করার নিরিখে ক্যারিবিয়ান ইউনিভার্সার বল ক্রিস গেলকে টেক্কা দিয়ে দিলেন পোলার্ড। মেজর ক্রিকেট লিগে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে MI নিউ ইয়র্কের হয়ে খেলতে নেমে এই নজির গড়লেন কায়রন পোলার্ড। কুড়ির ফর্ম্য়াটে সর্বাধিক রানের মালিক হয়েছে কায়রন পোলার্ড।
ম্য়াচে ওয়াশিংটনের মিচেল ওয়েনের ১৫৫ রানের ইনিংসের সুবাদে দল ২৪৬ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে ৩৪ রানের বিনিময়ে ৩ উইকেট হারিয়ে বসেছিল MI নিউ ইয়র্ক। সেখান থেকেই কায়রন পোলার্ড হাল ধরেন দলের। ৩৯ বছর বয়সি এই ক্যারিবিয়ান ব্যাটার চারটি বিশাল ছক্কা ও ১১টি বাউন্ডারি হাঁকিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি পূরণ করেন। ৫৬ বলে ১০০ রানে অপরাজিত থাকেন পোলার্ড। আর এই ইনিংস খেলার সময়েই ক্রিস গেলকে টেক্কা দিয়ে দেন পোলার্ড। গেল তাঁর টি-টোয়েন্টি কেরিয়ারে এখনও পর্যন্ত ৪৬৩ ম্য়াচে ১৪৫৬২ রান করেছিলেন। তাঁকে টেক্কা দিয়ে ৭৩৬ ম্য়াচে ১৪,৫৮২ রানের মালিক এখন পোলার্ড। তালিকায় তিন নম্বরে রয়েছেন ইংল্য়ান্ডের অ্যালেক্স হেলস। তিনি ৫২৮ ম্য়াচে ১৪৪৪৯ রান করেছেন এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে।
ইংল্যান্ড সফরে ওয়ান ডে সিরিজে ভারতীয় দলে বিরাট, রোহিত, বুমরা
ভারতীয় দলের ইংল্য়ান্ড সফরের ওয়ান ডে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে সুযোগ পেলেন জসপ্রীত বুমরা। তিন বছর পর ওয়ান ডে ফর্ম্য়াটে সুযোগ পেলেন বুমরা। একই সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মাকেও দলে নেওয়া হয়েছে। ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে শেষবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলেছিলেন ডানহাতি তারকা পেসার। কিন্তু ইংল্যান্ডের মাটিতে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন আমদাবাদের স্পিডস্টার। মনে করা হচ্ছে, ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের আগে বুমরাকে এই ফর্ম্যাটে ফেরানো কোচ গৌতম গম্ভীরের নকশার অঙ্গ। আবার বিরাট কোহলি ও রোহিত শর্মাও রয়েছেন। কিন্তু বিরাট কোহলি যদি পুরোপুরি চোটমুক্ত হন, তবেই তিনি মাঠে নামতে পারবেন ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে।
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে এবার ‘স্মার্ট বল’ Trionda, এই বল নিয়ে কেন এত মাতামাতি?
