April 27, 2026
64908c6b175a82726411854d39bd8bcf1777294112295206_original.jpg
Spread the love


চেন্নাই: নেটে অনুশীলন সারছেন। কিন্তু এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে দেখা যায়নি মহেন্দ্র সিংহ ধোনিকে। আদৌ কি চলতি মরশুমে আর খেলতে দেখা যাবে না মাহিকে? না নিয়েই প্রশ্ন উঠছে। দলের পক্ষ থেকে বারবার বিবৃতি দেওয়া হচ্ছে যে ক্রমেই ফিট হয়ে উঠছে এমএসডি। তাহলে তিনি একাদশে খেলছেন না কেন? প্রাক্তন বিশ্বজয়ী ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন যে সিএসকে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলে একটি ম্যাচে হয়ত খেলবেন ধোনি।

বর্তমানে চেন্নাই সুপার কিংস আইপিএলের পয়েন্টস টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে। এখন পর্যন্ত খেলা ৮টি ম্যাচ থেকে তাদের সংগৃহীত পয়েন্ট ৬। শীর্ষস্থানে থাকা প্রথম চার দলের মধ্যে নিজেদের নিশ্চিত করতে হলে ও প্লে অফে যোগ্যতা অর্জন করতে হলে রুতুরাজ গায়কোয়াডের দলকে বাকি ছয় ম্য়াচের মধ্যে পাঁচ ম্য়াচেই জিততে হবে অন্তত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইউটিউব চ্যানেলে প্রাক্তন সিএসকে স্পিনার জানিয়েছেন, ”যদি সিএসকে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, তাহলে এমএস ধোনি হয়ত খেলতে পারেন। সিএসকে এখনও টুর্নামেন্টে রয়েছে, তাহলে তারা এখন কেন ঝুঁকি নেবে? আমি এখনও মনে করি সিএসকের প্লে অফে যোগ্যতা অর্জনের সুযোগ আছে। তবে হ্যাঁ, এটা কঠিন। গত পাঁচটি ম্যাচে সিএসকে যেভাবে খেলেছে, তাতে তাদের কিছুটা আত্মবিশ্বাস এসেছে। সিএসকের বোলিং ভালো করছে। যদি তাদের ব্যাটিংও ভালো করে, তাহলে তারা টানা তিনটি জয় পেতে পারে।”

চেন্নাইয়ের জার্সিতে ধোনিই সবচেয়ে বেশি ম্য়াচ খেলেছেন। সবচেয়ে বেশি রান করেছেন। তবে চলতি মরশুমে দলের প্রথম আটটি ম্যাচেই মাঠে নামেননি। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। ধোনির অনুপস্থিতিতে সঞ্জু স্যামসন খেলছেন একাদশে। আর নতুন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে দুটো সেঞ্চুরিও হাঁকিয়ে ফেলেছেন কেরলের ব্যাটার। 

আইপিএলের আগেই কাফ পেশিতে চোট পাওয়ায় চলতি টুর্নামেন্টে দু সপ্তাহের জন্য ছিটকে গিয়েছিলেন। কিন্তু সেই দিন এখন আরও বাড়ছে। এখনও কোনও ম্য়াচ খেলতে নামেননি ধোনি। তবে তিনি নেট প্র্যাক্টিস শুরু করেছেন। সিএসকে-র প্র্যাক্টিসে হেলিকপ্টার শটও মারতে দেখা গিয়েছে তাঁকে। ফিটনেস নেওয়া হয়েছিল ধোনির। সেই পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ বলেই জানা গিয়েছে। তা হলে কেন খেলছেন না চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক? জানা গিয়েছে, ধোনি নাকি চাইছেন না কোনও তরুণের জায়গা কেড়ে নিতে। বিশেষ করে শেষ চারটির মধ্যে তিনটি ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানো শুরু করেছে চেন্নাই। সেই ছন্দ নষ্ট হোক, নিজেই নাকি চান না ধোনি। যদিও সিএসকে-র মিডল অর্ডার এখনও পর্যন্ত প্রত্যাশামাফিক খেলতে পারেনি। কিন্তু ধোনির না খেলার সিদ্ধান্ত নাকি সম্পূর্ণ তাঁর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks