April 15, 2026
6b0dc9e7835e038a370e72a0a78a1cdd1769279126344206_original.jpg
Spread the love


মেলবোর্ন: চলতি অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম তুলে নিলেন নাওমি ওসাকা। তৃতীয় রাউন্ড পর্যন্ত জায়গা করে নিয়েছিলেন। কিন্তু ম্য়াচে নামার আগে চোটের জন্য ছিটকে গেলেন। অসুস্থকার জন্য ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে নাম প্রত্যাহার করে নেন জাপানের এই টেনিস তারকা। চারবারের গ্র্যান্ডস্লাম নিজের সরে দাঁড়ানো প্রসঙ্গে এরপর বলেছেন, ”দ্বিতীয় রাউন্ডের ম্যাচের পর মনে হয়েছে, আমার শরীরের যত্ন প্রয়োজন। সে কারণেই আমাকে সরে দাঁড়ানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে হল আচমকা। এই প্রতিযোগিতা নিয়ে খুব উৎসাহিত ছিলাম। তৃতীয় রাউন্ডের ম্যাচ জিতে এগিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু আমাকে থামতেই হচ্ছে। খারাপ লাগলেও শরীরের আরও ক্ষতি হতে দিতে পারি না। আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। সব সময় দলের সবাইকে পাশে পাই আমরা। আয়োজকদেরও পাশে পেয়েছি। তাঁদেরও ধন্যবাদ জানাতে চাই।”

এদিকে অস্ট্রেলিয়ান ওপেনে নিজের ১০২ নম্বর ম্য়াচ জিতে ফেললেন রজার ফেডেরার। এই টুর্নামেন্টে ১০ বারের চ্যাম্পিয়ন তাঁর ২৫ তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষে নেমেছেন জোকার। ম্য়াচের পর নোভাক বলছেন, ”পরিস্থিতি অনেক বদলে গিয়েছে। আমি এখন এগিয়ে থাকতে পারছি না। গত এক বছরে বেশ কিছু জিনিস শিখেছি। কয়েকটা গ্র্যান্ড স্ল্যামে প্রথম দিকেই উত্তেজিত হয়ে পড়েছিলাম। ভাল খেলে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত উঠছিলাম। তার পর এগোতে পারছিলাম না। এ বারও শুরুটা ভাল হয়েছে। যেমনটা চেয়েছিলাম। তরুণদের সঙ্গে লড়াই করার জন্য আমাকে সবটা উজাড় করে দিতে হয়। আমি এখনও লড়ে যাচ্ছি। চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে কার্লোস আলকারাজ়, ইয়ানিক সিনারেরা অন্য মাত্রার টেনিস খেলে এখন। কোর্টে নেমে পড়লে আর খেলা শুরু হয়ে গেলে সব সম্ভাবনাই থাকে। আমার জয়ের সম্ভাবনাও থাকে।”

বাংলাদেশ ক্রিকেটের ডিরেক্টরের পদ ছাড়লেন ইস্তিয়াক সাদিক

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এরইমধ্যে শনিবার বিসিবির ডিরেক্টরদের অন্যতম ইস্তিয়াক সাদিক নিজের পদ ছাড়লেন। তিনি ইতিমধ্যেই নিজের পদত্যাগ দেওয়ার সিদ্ধান্তের কথা নিশ্চিতও করেছেন। কিন্তু কেন এই পদত্যাগ? Cricbuzz-কে দেওয়া সাক্ষাৎাকারে ইস্তিয়াক জানান, ‘হ্যাঁ, খবরটা ঠিকই, আমি পদত্যাগ করছি। আমার মনে হচ্ছে খেলার ডেভেলপমেন্টের যে দায়িত্বটায় আমি রয়েছি, সেটা এক বিরাট দায়িত্ব এবং তার জন্য যে পরিমাণ সময় প্রয়োজন, ততটা আমি দিতে পারছি না। আমার পরিবারিক এবং ব্যক্তিগত কাজকর্মের জন্যই পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হচ্ছে না। এই জন্যই আমার নিজেরই খারাপ লাগছে যে আমি ঠিকভাবে আমার দায়িত্ব পালন করতে পারছি না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks