July 30, 2026
529fdaa050175876176930ad83b40baa176491527985250_original.jpg
Spread the love



চণ্ডীগড়: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজের মাঝেই আচমকা অবসর ঘোষণা করলেন মিডিয়াম পেসার। আইপিএলেও যে আর তাঁকে দেখা যাবে না, সে কথাও জানিয়ে দিলেন।

তিনি, ভারতীয় দলের মিডিয়াম পেসার মোহিত শর্মা (Mohit Sharma)। জাতীয় দলের জার্সিতে যিনি ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এক দশকেরও বেশি সময় ধরে খেলেছেন আইপিএল। ৩৭ বছরের ক্রিকেটার ভারতের হয়ে ২৬টি ওয়ান ডে ম্যাচ ও আটটি টি-২০ ম্যাচ খেলেছেন। হরিয়ানার হয়ে খেলেছেন ঘরোয়া ক্রিকেট। অবসরের পর ভারতীয় ক্রিকেট বোর্ড, সতীর্থ ও হরিয়ানা ক্রিকেট সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন মোহিত।

সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছেন মোহিত শর্মা। সেখানে তিনি লিখেছেন, ‘আজ আমার হৃদয় বিষণ্ণ কারণ সব ধরনের ক্রিকেট থেকে আমি অবসর ঘোষণা করছি।’ তিনবার আইপিএল ফাইনালে খেললেও ট্রফি জয়ের স্বাদ পাননি তিনি। তবে জাতীয় দল হোক বা পরে চেন্নাই সুপার কিংস, অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বারবার ডেথ ওভারে তাঁর হাতে বল তুলে দিয়েছেন। বোলিং বৈচিত্র ও ডেথ ওভারে মুন্সিয়ানার কথা মাথায় রেখে।

একটা সময় ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলেছেন। ২০১৫ বিশ্বকাপে খেলেছিলেন। সেই মোহিত শর্মা ক্রিকেটকে বিদায় জানালেন কার্যত নিঃশব্দে।

 


মোহিতের রঞ্জি অভিষেক ২০১১ সালে, হরিয়ানার হয়ে। তার পরের মরশুমেই ৭ ম্যাচে ৩৭ উইকেট তুলে নিয়ে নির্বাচকদের নজরে পড়ে যান। দুবছরের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ। নিজের প্রথম ওয়ান ডে ম্যাচেই ম্যাচের সেরা হন তিনি। ২০১৩ সালে  ধোনির চেন্নাই সুপার কিংসে যোগ দিয়ে আইপিএল যাত্রা শুরু। ২০১৪ সালে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি। পেয়েছিলেন পার্পল ক্যাপ। চেন্নাইয়ের পর পাঞ্জাবে যোগ দেন মোহিত। ২০১৯ সালে আবার ফেরেন চেন্নাই সুপার কিংসে। তবে পরের মরশুমে তাঁকে ছেড়ে দেয় সিএসকে। এরপর দুই মরশুম গুজরাত টাইটান্সে খেলেন। 

গতবছর আইপিএলে একটি লজ্জার রেকর্ড গড়েন মোহিত। এক ম্যাচে ৭৩ রান দেন। যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ।

 

 






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks