June 20, 2026
d8776a1e7c5d05390423ca0ad4f43e3a1771243131243332_original.png
Spread the love


কলকাতা : দুই দিন টানা দাম অনেকটা কমে যাওয়ার পর ফের বাড়ল সোনা ও রুপোর মূল্য। শনিবারে বাজার খুলতেই নতুন দামের চমক নিয়ে এল মূল্যবান এই দুই ধাতু। তবে চলুন জেনে নেওয়া যাক আজ কত হল এই দুই মহা মূল্যবান ধাতুর দাম?

আজ ২৪ ক্যারেট সোনার দাম – 

ফের বাড়ল ২৪ ক্যারেট সোনার দাম। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ১৪ হাজার ৪৯৮ টাকা। 

২২ ক্যারেট সোনার দাম –  

বাজার খুললেও বড় পরিবর্তন হল সোনার দামে। গয়না তৈরি করার ২২ ক্যারেট (৯১৬) সোনার দাম বেড়েছে। আজ ১ গ্রাম গয়না সোনার দাম হয়েছে ১৩ হাজার ৭৭৫ টাকা। আজ প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৭৫০ টাকা।                    

কেউ যদি আজ ২২ ক্যারেট গয়না বিক্রি করতে চান, তাহলে আজকের দাম অনুযায়ী গ্রাম প্রতি তিনি পাবেন ১৩ হাজার ১৯৩ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম –                

বেড়েছে ১৮ ক্যারেট সোনার দামও। আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১১ হাজার ৩১০ টাকা। 

রুপোর দাম –                

একধাক্কায় অনেকটা বাড়ল রুপোর দামও। আজ প্রতি কেজি রুপোর দাম বেড়ে হয়েছে ২ লক্ষ ৩৫ হাজার ৭৯৩ টাকা। 

যে বিষয়টি মাথায় রাখবেন –                       

মনে রাখবেন এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত। ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে এই দাম প্রকাশ করা হয়েছে। আপনি যদি গয়না কিনতে যান, তাহলে এর সঙ্গে যুক্ত হবে এই ৩ শতাংশ জিএসটি (GST) ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) থেকে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠন কাজ করে। 

হলমার্ক ও এর সনাক্তকরণের বিষয়টি কী ?

হলমার্ক হল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS)-এর জারি করা একটি চিহ্ন, যা সোনা ও রূপার মতো মূল্যবান ধাতুর বিশুদ্ধতা ও গুণমান নির্দেশ করে। হলমার্কিং গ্রাহকদের তাদের সোনার বিশুদ্ধতা নির্ধারণে সহায়তা করে। তাই, সোনা কেনার আগে হলমার্ক পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks