August 1, 2026
285f8f74d8d7d5dd117be5de47cc2ba817557017468091173_original.jpg
Spread the love


মুম্বই: ২০২৬ সালে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সবচেয়ে বড় ইভেন্ট হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। শুধু বিশ্বকাপের আসর না, আরও অনেকগুলো টুর্নামেন্ট রয়েছে আগামী বছর টিম ইন্ডিয়ার। এক নজরে দেখে নেওয়া যাক আগামী বছরে ভারতীয় ক্রিকেটকে কী কী চ্যালেঞ্জের সামনে পড়তে হচ্ছে—–

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে ২০২৬ সাল শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট। নিজেদের দেশের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ও পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ দিয়ে আগামী বছর শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ১১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই সিরিজ। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই শেষ দ্বিপাক্ষিক সিরিজ হতে চলেছে টিম ইন্ডিয়ার। 

এরপরই টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এই মেগা টুর্নামেন্ট। সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে এই টুর্নামেন্টে খেলতে নামবে ভারত।

আইপিএলের পর আফগানিস্থানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের আয়োজন করবে ভারত। 

এরপর ইংল্যান্ড উড়ে যাবে দল সাদা বলের ফর্ম্যাটে সিরিজ খেলতে। সেখানে পাঁচটি টি টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে দুই দল। 

আগামী আগস্টে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলবে ভারত। সেখানে ২ ম্যাচের সিরিজ খেলবে শুভমন গিলের দল।

এরপর আফগানিস্থানের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। যদিও দিনক্ষণ এখনও ঠিক হয়নি। 

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়ান গেমস। গতবার রুতুরাজ গায়কোয়াডের অধিনায়কত্বে খেতাব জিতেছিল ভারত৷ সাধারণত বিসিসিআই এই টুর্নামেন্টে ভারতের দ্বিতীয় সারির দলকে পাঠায়।

অক্টোবরের শেষের দিকে ভারতীয় দল নিউজিল্যান্ড সফরে উড়ে যাবে। সেখানে দুটো টেস্ট ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলার কথা গিলের দলের। 

বছরের শেষ সিরিজটি ভারত খেলবে নিজেদের ঘরের মাঠে। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে। 

চলতি বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়ে এই বছরের ক্রিকেট সফর শেষ করেছে ভারতীয় দল। ওয়ান ও টি টোয়েন্টি দুটো সিরিজেই জয় ছিনিয়ে নিয়েছে টিন ইন্ডিয়া। শুধু টেস্ট সিরিজ খোোয়াতে হয়েছে তাদের। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks