June 1, 2026
fc342c3b6bcc9abd2ac92e6a9b53cd911768902242716206_original.jpg
Spread the love


নাগপুর: ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে ধাক্কা খেল কিউয়ি শিবির। ওয়ান ডে সিরিজের ক্যাপ্টেন ছিলেন ব্রেসওয়েল। কিন্তু তৃতীয় ওয়ান ডে ম্য়াচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন ব্রেসওয়েল। কাফ মাসলে চোটের জন্য ফিল্ডিংয়ের সময় শেষের দিকে তিনি মাঠেও ছিলেন না। তাঁর পরিবর্তে ড্যারেল মিচেল নেতৃত্বভার সামলাচ্ছিলেন। এবার নিউজিল্যান্ড ক্রিকেটের তরফে জানিয়ে দেওয়া হল যে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্য়াচের জন্য ছিটকে গেলেন মাইকেল ব্রেসওয়েল। পেস বোলিং অলরাউন্ডার ক্রিশ্চিয়ান ক্লার্ক টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকে পড়েছেন। খুব সম্ভবত অভিষেকও করতে চলেছেন ক্লার্ক।

নিউজিল্যান্ড ক্রিকেট দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মাইকেল ব্রেসওয়েল দলের সঙ্গেই সফর করবেন নাগপুরে। কাফ মাসলে চোট পেলেও সিরিজের শেষ দুটো ম্য়াচে হয়ত একাদশে ঢুকে পড়তে পারেন ব্রেসওয়েল। 

 

টি-টোয়েন্টি সিরিজে ভারতের অশ্বমেধের ঘোড়া ছুটছে
ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া সব দলের বিরুদ্ধেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরা ও হার্দিক পাণ্ড্য। দুজনকেই ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করার সুবাদে ঈশান কিষাণকে টি-টোয়েন্টি সিরিজের ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। ঈশান কিষাণ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতেও দারুণ পারফর্ম করেছে।

বাংলাদেশ কি আদৌ খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ?
নিরাপত্তাজনিতে কারণে ভারতের মাটিতে বাংলাদেশ দলকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মূলত মুস্তাফিজুর রহমনকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভারতে না খেলে অন্য দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্য়াচ খেলতে চেয়েছে বিসিবি। বিশ্বকাপ ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তর করার জন্য অনুরোধ করেছিল। কিন্তু বিসিসিআই রাজি হয়নি। আইসিসির তরফে জানানো হয়েছে না কি যে ২১-২২ তারিখের মধ্য়ে যদি বাংলাদেশ তাঁদের সিদ্ধান্তে চূড়ান্ত না জানাতে পারে, তাহলে স্কটল্যান্ডকে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলার জন্য সুযোগ দেওয়া হবে। মুস্তাফিজুর রহমনকে না খেলতে দেওয়ার পর যেভাবে বিসিবি উঠেপড়ে লেগেছে, তাতে আখেড়ে তাদেরই ক্ষতি হচ্ছে। এখন দেখার যে শেষ পর্যন্ত বিসিবি তাদের অবস্থান থেকে সরে টি-টােয়েন্টি বিশ্বকাপ খেলতে দল পাঠায় কি না।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks