মুম্বই: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে একটু হাল্কা মেজাজে সূর্যকুমার যাদব ও তাঁর দল। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ান ডে সিরিজ হারের পর পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামবে ২ দল। তার আগে জঙ্গল সাফারিতে দেখা গেল সূর্যকুমার যাদব, রবি বিষ্ণোই, রিঙ্কু সিংহ, সঞ্জু স্য়ামসন, রিঙ্কু সিংহ, ঈশান কিষাণকে।
নাগপুরে জঙ্গল সাফারিতে গিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। সঞ্জু স্যামসন তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে ক্রিকেটাররা সবাই খুব আনন্দ উপভােগ করছেন।
এখনও পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজে ক্যাপ্টেন হিসেবে কোনও সিরিজ হারেননি সূর্যকুমার যাদব। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া সব দলের বিরুদ্ধেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরা ও হার্দিক পাণ্ড্য। দুজনকেই ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করার সুবাদে ঈশান কিষাণকে টি-টোয়েন্টি সিরিজের ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে।
অন্যদিকে প্রথম তিন ম্য়াচের জন্য তিলক বর্মার পরিবর্ত হিসেবে দলে ঢুকে পড়েছেন শ্রেয়স আইয়ার। ওয়াশিংটন সুন্দরের বদলি হিসেবে দলে ঢুকেছেন রবি বিষ্ণোই।
এর আগে ওয়ান ডে সিরিজে ২-১ ব্যবধানে হারতে হয়েছে ভারতীয় দলকে। প্রথমবার ভারতের মাটিতে এসে নিউজিল্য়ান্ড ওয়ান ডে সিরিজে জয় ছিনিয়ে নিয়েছে। আগামী ছয় মাসে আর কোনও ওয়ান ডে সিরিজে খেলতে দেখা যাবে না ভারতীয় দলকে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৮ মার্চ পর্যন্ত চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারত-নিউজিল্য়ান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ধাক্কা খেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল
প্যাট কামিন্স এই মুহূর্তে চোট থেকে পুরোপুরি সরে দাঁড়াননি। ২০২৫-২৬ সালের অ্যাশেজ সিরিজের আগে দেখা দিয়েছিল, যার কারণে তিনি পাঁচটি টেস্ট ম্যাচের মধ্যে চারটি খেলতে পারেননি। যদিও, তিনি অ্যাশেজের সময় কঠোর রিহ্যাব করেন এবং অ্যাডিলেড টেস্টে ফিরে এসে ছয় উইকেটও নেন। পুরো ফিট না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুতেও দেখতে পাওয়া যাবে না অজি তারকাকে।
