June 4, 2026
0acb6196fb4727663c54ba98779bb1bb178059559951350_original.jpg
Spread the love


মুম্বই: তিনি ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক । তাঁর নেতৃত্বে এই ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত । তবে অধিনায়কের চাকরি হারাতে চলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) । তাঁর পরিবর্তে কে হচ্ছেন টি-২০ ফর্ম্যাটে ভারতের অধিনায়ক?

শ্রেয়স আইয়ার । ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হওয়া প্রায় নিশ্চিত শ্রেয়সের । তিনি সূর্যকুমার যাদবের স্থলাভিষিক্ত হবেন । যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের অনলাইন মিটিংয়ে টি-টোয়েন্টি অধিনায়কত্বের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়নি । তবে, শীর্ষ কর্মকর্তাদের শ্রেয়স আইয়ারকে অধিনায়ক হিসেবে নিয়োগ করার ইচ্ছার কথা জানানো হয়েছে । সম্ভবত ৬ জুন অধিনায়ক নির্বাচনের জন্য অনুষ্ঠিত বৈঠকে তাঁর সঙ্গে পরামর্শ করা হবে । তারপরই ঘোষণা করা হবে শ্রেয়সের নাম ।

আরও পড়ুন: ৬৪ বছরের পুরনো রেকর্ড ছোঁয়ার হাতছানি, বিশ্বকাপে মেসির আর্জেন্তিনার শক্তি কী, দুর্বলতা কোথায়?

একইসঙ্গে ভারতের টি-২০ দল নিয়ে আরও একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড । বৈভব সূর্যবংশীকে ভারতের টি-২০ দলে অন্তর্ভুক্ত হওয়ার তোড়জোড় শুরু হয়েছে । ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সকে এখন থেকেই পাখির চোখ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড । পাশাপাশি সে বছরই অস্ট্রেলিয়া ও নিউজ়িল্যান্ডের মাটিতে রয়েছে টি-২০ বিশ্বকাপ । এখন থেকেই সেই টুর্নামেন্টের জন্য দল সাজানো শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ।            

শনিবার আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ভারতের টি-২০ দল ঘোষণা করা হবে । মার্চ মাসে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জেতার পর এই ফর্ম্যাটে এটাই হবে ভারতের প্রথম সিরিজ । 

তবে শুধু নেতৃত্বই যাচ্ছে না, টি-২০ দল থেকেই ছেঁটে ফেলা হবে সূর্যকুমারকে, খবর ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে । টি-২০ বিশ্বকাপ জিতলেও তাঁর নিজের ব্যাটিং ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে । রান পাচ্ছিলেন না । টি-২০ বিশ্বকাপে ৯ ইনিংসে ১৩৬.৭২ স্ট্রাইক রেটে ২৪২ রান করেছিলেন স্কাই । আইপিএলও ভাল কাটেনি তাঁর । মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৩ ইনিংসে ২৭০ রান করেছেন । মাত্র ২০.৭৬ ব্যাটিং গড় রেখে । স্ট্রাইক রেট ছিল ১৪৭.৫৪ ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks