July 30, 2026
9fb93367bb9f9c54ddef1ee374497cc5177954040460450_original.jpg
Spread the love


সন্দীপ সরকার, কলকাতা: চলতি আইপিএলে (IPL 2026) ১৩ ম্যাচে ৪২২ রান। ৫টি হাফসেঞ্চুরি। তিনিই কলকাতা নাইট রাইডার্সের সর্বোচ্চ স্কোরার। কেকেআর যে শেষ ৭টি ম্যাচের মধ্যে ৬টিতে জিতে প্লে অফের দৌড়ে টিকে রয়েছে, তার অন্যতম রূপকার তিনি।

সেই অঙ্গকৃষ রঘুবংশী আঙুল ভেঙে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। এমন একটা সময়ে, যখন কেকেআরের হয়তো তাঁকে সবচেয়ে বেশি প্রয়োজন। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে মরণ-বাঁচন ম্যাচ কেকেআরের। সেই ম্যাচে রঘুবংশীকে ছাড়াই পরীক্ষা দিতে হবে নাইটদের। দলের কাছে এটা কত বড় ধাক্কা?

শনিবার ইডেনে প্র্যাক্টিসের আগে প্রশ্ন শুনে কেকেআরের হেড কোচ অভিষেক নায়ার বললেন, ‘মরশুমের শুরু থেকে চোট-আঘাত আমাদের ভুগিয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। অঙ্গকৃষ রঘুবংশী আমাদের দলের অবিচ্ছেদ্য অঙ্গ। শুধু ব্যাটার হিসাবেই নয়, উইকেটকিপার হিসাবেও। ও এতটাই ভাল ক্রিকেটার, ওকে নিয়ে বেশি কথা হয় না। ওর অভাব পূরণ করা খুব কঠিন। ওর শূন্যস্থান পূরণ করা যায় না।’

যদিও প্ল্যান বি ভাবা শুরু করে দিয়েছে নাইট শিবির। নায়ার বলছেন, ‘তবে আমাদের হাতে ক্রিকেটার রয়েছে। আগের ম্য়াচে যেমন মণীশ পাণ্ডে দায়িত্ব নিয়ে এগিয়ে এল। তিন নম্বর জায়গাটায় দারুণ ব্যাটিং করল। এটা অন্যদের কাছে প্রমাণ করার সুযোগ।’ 

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আগের ম্যাচে আঙুলে ও মাথায় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন অঙ্গকৃষ। কনকাশন সাবস্টিটিউট হিসাবে নেমেছিলেন তেজস্বী দাহিয়া। রবিবারও হয়তো তিনিই খেলবেন অঙ্গকৃষের পরিবর্তে উইকেটকিপার-ব্যাটার হিসাবে।

নায়ার যদিও সরাসরি ভাঙছেন না। বলছেন, ‘আমাদের তরুণ উইকেটকিপারদের মধ্যে কেউ ওই জায়গায় খেলবে, তার নিজেকে প্রমাণ করার সময়। এই টুর্নামেন্টটা আমাদের কাছে সুযোগ কাজে লাগানোর। কে কীভাবে সুযোগটা কাজে লাগাচ্ছে, সেটাই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস যে সুযোগ পাবে সে স্পেশ্যাল কিছু করবে।’

আরও পড়ুন: দুরারোগ্য় ব্যাধিতে আক্রান্ত প্রবীণ ক্রিকেটারদের পাশে দাঁড়াতে সিএবি-কে প্রস্তাব, আশায় ময়দান

বুধবার ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বরুণ চক্রবর্তীর বলে উঁচু ক্যাচ তুলেছিলেন তিলক বর্মা। বরুণ সেই ক্যাচ ধরেই নিয়েছিলেন প্রায়। আচমকাই উইকেটের পিছন থেকে দৌড়ে এসে ঝাঁপিয়ে বরুণকে ধাক্কা মারেন অঙ্গকৃষ। তিনি দেখেননি যে, বরুণ ক্যাচটা ধরেই ফেলেছেন। আচমকা ধাক্কায় ক্যাচ ফেলে দেন বরুণ। চোট পান অঙ্গকৃষ।

সেই চোটই কাল হল। আইপিএল থেকে ছিটকে গিয়েছেন রঘুবংশী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks