June 3, 2026
0385f24c33d270246a5d27f7c4fbcd7d178048512256950_original.jpg
Spread the love


কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কোপ পড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নিরাপত্তা ব্যবস্থায়।

প্রাক্তন ভারত অধিনায়কের নিরাপত্তা কাটছাঁট করা হল। রাজ্যে পালাবদলের পর অনেক রাজনৈতিক নেতা ও সাংসদের নিরাপত্তায় কোপ পড়েছে। এবার নিরাপত্তা কমানো হল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

এতদিন ‘জেড ক্যাটাগরি’র নিরাপত্তা পেতেন সৌরভ। এবার সেটা দু’ধাপ কমিয়ে আনা হল। এবার থেকে ‘ওয়াই ক্যাটাগরি’র নিরাপত্তা পাবেন সৌরভ।

দুই ধরনের নিরাপত্তা বেষ্টনীতে কী তফাত? ‘জেড ক্যাটাগরি’তে সুরক্ষার দায়িত্বে অন্তত ৩৫ জন থাকেন। তার মধ্যে থাকেন রাজ্য পুলিশের কমান্ডো। এছাড়া রাজ্য সরকারের ‘জেড ক্যাটাগরি’তে পাইলট কার থাকে।

জানা গিয়েছে, এতদিন সৌরভের নিরাপত্তার দায়িত্বে ৮ থেকে ১০ জন পুলিশকর্মী থাকতেন। ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত ‘ওয়াই ক্যাটাগরি’র নিরাপত্তা পেতেন দেশের প্রাক্তন ক্রিকেটার । তখন কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তিনজন তাঁর নিরাপত্তায় থাকতেন। সৌরভের বাড়িতেও পুলিশকর্মীরা নিরাপত্তায় মোতায়েন থাকতেন। তবে ২০২৩ সালের মে মাসে তাঁর নিরাপত্তা বাড়িয়ে ‘জেড ক্যাটাগরি’ করে দেয় তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার । সেটাই বলবৎ ছিল এতদিন ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks