Vehicle To Vehicle Communication : ভারতের বুকে অ্য়াডভান্স ড্রাইভার অ্য়াসিস্ট্যান্স সিস্টেম (ADAS) আসার পর থেকেই শুরু হয়েছিল এই জল্পনা। শীঘ্রই সেই জল্পনায় সিলমোহর পড়তে পারে। গাড়ি দুর্ঘটনা এড়াতে নতুন ‘ভিহিক্যাল টু ভিহিক্যাল’ সিস্টেম আনতে চলেছে সরকার। ইতিমধ্যেই তৈরি হয়েছে এর খসড়াপত্র।
কী করতে চলেছে সরকার
সমীক্ষা বলছে, দেশে প্রতিদিন গাড়ি দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। সেই ক্ষেত্রে অটোমেটিক ড্রাইভার অ্য়াসিস্ট্যান্সের পাশাপাশি এবার ‘ভিহিক্যাল টু ভিহিক্যাল’ সিস্টেম আনতে চাইছে সরকার। এই নতুন সিস্টেমের ফলে পাশাপাশি দুটি গাড়ি নিজেদের মধ্য়ে ডেটা আদান প্রদান করবে। বাস,ট্রাক, গাড়ি, বাইক সবেতেই ব্যবহার করা হবে এই সিস্টেম। সবথেকে বড় বিষয়, রিয়েল টাইমে এই ডেটা পাশাপাশি সব গাড়ি নিজেদের মধ্য়ে শেয়ার করবে। কাছাকাছি দুটি গাড়ি আসার পরই দুর্ঘটনা এড়াতে ডেটা অ্যালার্ট পাঠাবে এই গাড়িগুলি।
