May 28, 2026
4ef98a6f1ea9dae0a4361bcd43b00da41766581336525206_original.jpg
Spread the love


দুবাই: দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্য়ান্সের পুরস্কার পেলেন তিলক বর্মা (Tilak Varma)। টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় তিন নম্বর স্থানে উঠে এলেন বাঁহাতি তরুণ ব্যাটার। প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। সেই সিরিজের পারফরম্য়ান্সের ওপর ভিত্তি করেই আইসিসি নতুন যে টি-টোয়েন্টি ক্রমতালিকা বেরিয়েছে, তাতে উন্নতি করেছেন তিলক। আমদাবাদে সিরিজের নির্ণায়ক ম্য়াচে ২৩১ রান বোর্ডে তুলেছিল দক্ষিণ আফ্রিকা। যেই রান তাড়া করতে নেমে ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছিলেন তিলক বর্মা। ৪২ বলে ৭৩ রানের ইনিংস খেলেন তিলক। শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকে টেক্কা দিয়ে তিন নম্বর পজিশনে উঠে এসেছেন তিলক। তালিকায় শীর্ষেই আছেন অভিষেক শর্মা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে চার ইনিংসে মোট ঝুলিতে পুরেছেন ১৮৭। ৬২.৩৩ গড়ে ব্যাটিং করেছেন গত টি-টোয়েন্টি সিরিজে তিলক। ১৩১.৬৯ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন তিলক। দুটো অর্ধশতরানও এসেছে তাঁর ব্যাট থেকে সিরিজে। 

বোলারদের তালিকায় সবার ওপরে রয়েছেন বরুণ চক্রবর্তী। ৮০৪ রেকর্ড রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় স্পিনার। দ্বিতীয় স্থানে রয়েছেন জ্যাকব ডাফি। তিনি ৬৯৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন। 

চলতি বছরে টেস্টে সেরা বোলার মিচেল স্টার্কঅস্ট্রেলিয়ার বিধ্বংসী ফাস্টবোলার মিচেল স্টার্ক এই বছর সর্বোচ্চ ৫১টি উইকেট নিয়েছেন। তিনি মাত্র ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৩ বার তিনি একটি টেস্ট ইনিংসেউইকেট নিয়েছেন এবং একবার একটি টেস্ট ম্যাচে ১০ উইকেট নিয়েছেনতালিকায় দ্বিতীয় স্থানে আছেন মহম্মদ সিরাজ। ভারতের ফাস্টবোলার মহম্মদ সিরাজ এই বছর সর্বোচ্চ উইকেট নেওয়া বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেনসিরাজ এই বছর ১০টি টেস্ট ম্যাচে ৪৩টি উইকেট নিয়েছেনসিরাজ দুবার ইনিংসে পাঁচ উইকেট নিতে সক্ষম হয়েছেনএছাড়াও দুবার ইনিংসে চার উইকেটও নিয়েছেনজিম্বাবোয়ের ফাস্টবোলার ব্লেসিং মুজারবানির জন্যও সাল ২০২৫ বেশ নজরকাড়া ছিল। এই ফাস্টবোলার এই বছর এখনও পর্যন্ত ১০টি টেস্ট ম্যাচে ৪২টি উইকেট নিয়েছেন। বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম ৬টি টেস্ট ম্যাচে ৩৩টি উইকেট নিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তিনি এই বছর সর্বোচ্চ উইকেট নেওয়া স্পিনার ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks