কলকাতা: নতুন বছরের শুরুতে হাসি ফুটছে মধ্যবিত্তের মুখে। কারণ, সোনা ও রুপোর (Gold – Silver Price Today) দাম কমে গিয়েছে বেশ অনেকটা। গতকালের তুলনায় আজ ১৭ এপ্রিল সোনা ও রুপোর দাম (Gold – Silver Price Today) কমেছে অনেকটাই। আর সেই কারণে কিছুটা হলেও বিক্রি বাড়ার আশা করছেন সোনা ব্যবসায়ীরা। কিন্তু আজ অর্থাৎ ১৭ এপ্রিল কত হল সোনার দাম?
২৪ ক্যারেট সোনার দাম
আজ ১৭ এপ্রিল ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) কমেছে গ্রাম প্রতি ১৩৫ টাকা করে। প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ১৫ হাজার ১৬৫ টাকা।
২২ ক্যারেট সোনার দাম
দাম কমেছে গয়না তৈরিতে ব্যবহার হওয়া ২২ ক্যারেট সোনারও। আজ যদি কেউ সোনার গয়না কিনতে যায় তাহলে প্রতি ১০ গ্রামে তাঁর খরচ হবে ১ লক্ষ ৪৪ হাজার ৫০ টাকা। গতকালের তুলনায় এই সোনার দাম কমেছে গ্রাম প্রতি ১৩০ টাকা।
যদি আজ কেউ সোনার গয়না বিক্রি করতে চান, তাহলে গ্রাম প্রতি তিনি পাবেন ১৩ হাজার ৮০০ টাকা। যা গতকালের তুলনায় গ্রাম প্রতি ১২৩ টাকা কম।
১৮ ক্যারেট সোনার দাম
গ্রাম প্রতি ১০৫ টাকা দাম কমেছে ১৮ ক্যারেট সোনার। এই সোনার প্রতি গ্রামের দাঁড়িয়েছে ১১ হাজার ৮৩০ টাকায়।
রুপোর দাম
এক ধাক্কায় অনেকটা দাম কমেছে রুপোরও। প্রতি কেজি রুপোর দাম কমেছে ৫ হাজার ১২৩ টাকা। ১ কেজি রুপোর দাম হয়েছে ২ লক্ষ ৫১ হাজার ৯০ টাকা।
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৫১৬৫ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৪৪০৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১৩৮০০ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ১১৮৩০ |
| রুপো বার (999) | ১ কেজি | ২৫১০৯০ |
তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম (Gold – Silver Price Today)। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।
