April 15, 2026
e448086eced3fee6a36f5039f0b32daf1769111006926507_original.jpg
Spread the love


রায়পুর: ওয়ান ডে সিরিজ় হারলেও, নিউজ়ল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) টি-টোয়েন্টি সিরিজ়ে অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে এখনও পর্যন্ত ভারতীয় দল অপ্রতিরোধ্য। সূর্যর নেতৃত্বে সবকয়টি সিরিজ়ই জিতেছে টিম ইন্ডিয়া। আর কয়েকদিন পরেই দেশের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের আসর। সেই মেগা টুর্নামেন্টের আগে নিঃসন্দেহেই ভারতীয় দল নিজেদের এই অপরাজিত দৌড় অব্যাহত রাখতে চাইবে।

সেই লক্ষ্যে তাঁদের পথের বাধা কিউয়িরা। প্রথম ম্যাচে ব্যাটে, বলে দাপট দেখিয়ে ৪৮ রানের ব্যবধানে কিউয়িদের হারিয়ে সিরিজ়ের শুরুটা ভালই করেছে ভারত। এবার লক্ষ্য সিরিজ়ে নিজেদের লিড বাড়ানো। সেই লক্ষ্যেই ফের একবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই যুযুধান প্রতিপক্ষ। এই ম্যাচের না না খুঁটিনাটি জেনে নেওয়া যাক। 

কোথায় হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের দ্বৈরথ?

রায়পুরের শহীদ বীর নারায়ণ সিংহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম নিউজ়িল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হতে চলেছে।

কখন শুরু হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের লড়াই?

২৩ জানুয়ারি, শুক্রবার খেলা শুরু হবে রাত সাত টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাড়ে ছয়টায়।

কোথায় দেখবেন ভারত বনাম নিউজ়িল্যান্ডের ম্যাচ?

ভারত বনাম নিউজ়িল্যান্ডের ম্যাচটি দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম ওয়ান ডে ম্যাচটি।

হেড-টু-হেড

ভারত ও নিউজ়িল্যান্ড মোট টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ২৫ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারতীয় দলই এগিয়ে। ভারত ১৫ ও নিউজ়িল্যান্ড ১০টি ম্যাচ জিতেছে।

তবে এই ম্যাচের আগে ভারতীয় শিবিরেও কিন্তু উদ্বেগ। ভারতীয় টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন অক্ষর পটেল। মেগা টুর্নামেন্টের আগে মঙ্গলবার, ২১ জানুয়ারি নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতেও নেমেছিলেন তিনি। সেই ম্যাচে মাঠে নেমেই চোটের কবলে পড়েন অক্ষর। তারকা অলরাউন্ডার কিউয়িদের ব্যাটিং ইনিংসে নিজের চতুর্থ ওভার বল করছিলেন। সেই চতুর্থ ওভারের তৃতীয় বলে ড্যারেল মিচেল সজোরে একটি স্ট্রেট ডাইভ মারেন। শট বাঁচাতে গিয়ে হাত বাড়ালে বলের গতি এতই ছিল যে তা অক্ষরের হাতে লেগেও বাউন্ডারিতে চলে যায়।

হাতে বলের আঘাত পাওয়ার পরেই অক্ষরের আঙুল দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। অক্ষর তড়িঘড়ি মাঠ ছাড়েন, ওভার আর শেষ করতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে অভিষেক শর্মা ওভার শেষ করেন। অক্ষর দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর অলরাউন্ড দক্ষতা দলকে ভারসাম্য প্রদান করে। সেখানে এই চোট নিঃসন্দেহেই চাপের। উপরন্তু, বিসিসিআইয়ের তরফে এখনও পর্যন্ত এই চোট সম্পর্কে বা তাঁর স্ক্যানের রিপোর্টের বিষয়ে কোনও আপডেট দেওয়া হয়নি। ফলে স্বাভাবিকভাবেই ভারতীয় সমর্থকদের উদ্বেগ বাড়ছে। এবার দেখার অক্ষর দ্বিতীয় ম্যাচে খেলেন কি না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks