May 25, 2026
bb45fdb605e99d7ce29d4b9637872acf177971868736850_original.jpg
Spread the love


নয়াদিল্লি: তিনি মার্শাল আর্টের পাঁচ হাজার বছরের পুরনো ‘সিলাম্বাম’-এর সাধক । শুধু ভারতে নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বে এই খেলার জনপ্রিয়তা ছড়িয়ে দিয়েছেন । যে কারণে তাঁকে দেওয়া হল পদ্মশ্রী সম্মান ।

পুদুচেরির কে পাজানিভেল (K Pajanivel) । সোমবার রাষ্ট্রপতি ভবনে পদ্মশ্রী পুরস্কার নিতে গিয়েছিলেন ট্র্যাডিশনাল দক্ষিণ ভারতীয় পোশাকে । সাদা ধুতি ও হাফশার্ট । ঘোষক তাঁর নাম ঘোষণা করতেই পাজানিভেল কার্পেটে উঠে শুয়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করেন দর্শকাসনের সামনের সারিতে বসে থাকা বিশিষ্ট অতিথিদের । যাঁদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরাও । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশেই বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । পাজানিভেল সাষ্টাঙ্গে প্রণাম করতেই নিজের আসন ছেড়ে উঠে এসে তাঁকে তুলে ধরেন মোদি । প্রতিনমস্কার করেন ।

পুরস্কার গ্রহণের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি । পাজানিভেলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । তাঁর প্রশংসায় পঞ্চমুখ সকলে । 

পাজানিভেল মনে করিয়ে দিলেন আর এক পদ্মশ্রীপ্রাপক স্বামী শিবানন্দকে । চার বছর আগে ১২৫ বছরের যোগগুরুকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় । পুরস্কার নেওয়ার আগে একইভাবে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেন স্বামী শিবানন্দ ।

পাজানিভেলের বাড়ি পুদুচেরির পুরানানকুপ্পম গ্রামে । ৫৩ বছর বয়সী পাজানিভেল ছোট থেকেই অস্ত্র নিয়ে মার্শাল আর্টের এই ধারা ‘সিলাম্বাম’-এর সাধনা করেন । নিজের জীবন তিনি এই সাধনাতেই উৎসর্গ করেন । প্রচুর প্রতিযোগিতায় তিনি অংশ নেন, পুরস্কার জেতেন । একটা সময় সেনাবাহিনীর প্রশিক্ষণেও সিলাম্বাম অনুশীলন করানো হতো । ফ্রান্স, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, কানাডার মতো দেশে এটা প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রীড়া হিসাবে বিবেচিত হয় । 

আরও পড়ুন: ইডেনে গেরুয়া ঝড়, খেলা দেখলেন লকেট-দিলীপ-স্বপন-সৌরভ, লেজার শোয়ে মন ভরল না দর্শকদের

২০০২ ও ২০০৪ সালে তামিলনাড়ুতে লাগাতার জয় অর্জন করে পাজানিভেল সংবাদের শিরোনামে উঠে আসেন । জাতীয় ও আন্তর্জাতিক খেতাব জেতেন । আন্তর্জাতিক মঞ্চে ৫৬-৬০ কেজি বিভাগে তিরুচিরাপল্লিতে ২০০২ সালে সিলাম্বাম প্রতিযোগিতায় প্রথম হন ।   

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks