June 10, 2026
7ee7d6aabe681371fa6d887e36a168eb1780838517894507_original.jpg
Spread the love


মুল্লানপুর: প্রথমে ব্যাট করে পাহাড়প্রমাণ রান, তারপরে বলে নেমেও দিন শেষ হতে হতে আধা প্রতিপক্ষ দল সাজঘরে। আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG Test) একমাত্র টেস্টের দ্বিতীয় দিনশেষে ম্যাচের রাশ সম্পূর্ণভাবে ভারতের হাতে। বোর্ডে প্রথম ইনিংসে ৫৬৪ রান তোলার পর দিনের শেষে ১১৩ রানেই আফগানিস্তানের পাঁচ উইকেট ফেলে দিয়েছে ভারত। সৌজন্যে তরুণ তুর্কি মানব সুথার (Manav Suthar)। নিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই বল হাতে তিন তিনটি উইকেট নিলেন সুথার।  

গত রাতের স্কোরকার্ডের উপর গিল ও পন্থ একত্রে খুব বেশি রান যোগ করতে পারেননি। দিনের শুরুতে ৪৮ রান যোগ করার পরে অবশেষে সেই পার্টনারশিপ ভাঙে। গিলকে ১২৬ রানে আউট করে ইনিংসে নিজের তৃতীয় সাফল্য পান মহম্মদ সেলিম। খানিকটা সময় পরে পরপর ওভারেই ১৯ রানে আউট হন জুরেল এবং শতরান হাতছাড়া করে ৮১ রানে সাজঘরে ফেরেন পন্থ। তাঁরা আউট হওয়ার মানব সুথার এবং ওয়াশিংটন সুন্দর অর্ধশতরানের পার্টনারশিপে ইনিংস এগিয়ে নিয়ে যান, ভারতকে ৫০০ রানের গণ্ডিও পার করান। সুথার নিজের অভিষেক টেস্ট ইনিংসে ২৮ রানে আউট হলেও সুন্দর টিকে ছিলেন। 

অপরপ্রান্ত থেকে ব্যাট চালিয়ে ২২ রানের ছোট্ট তবে বেশ মজাদার ইনিংস খেলেন মহম্মদ সিরাজ। সুন্দরও দেখতে দেখতে নিজের টেস্ট কেরিয়ারের ষষ্ঠ অর্ধশতরান পূরণ করে ফেলেন, ভারতও ৫৫০ রানের গণ্ডি পার করে ফেলে। এরপরেই শুভমন গিল ইনিংস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সুথারকে সাজঘরে ফিরিয়েই কেরিয়ারে প্রথমবার টেস্টে পাঁচ উইকেট নেন মহম্মদ সেলিম। 

জবাবে ব্যাটে নামা আফগানিস্তানকে প্রথম ধাক্কাটি দেন মানব সুথারই। আব্দুল মালিককে ১৬ রানে আউট করেন তিনি। অপর ওপেনার সেদিকুল্লা অটলের উইকেট ১৭ রানে ভেঙে দেন প্রসিদ্ধ কৃষ্ণ। সুথারের বলে স্লিপে ভাল ক্যাচ ধরে গুরবাজকে ফেরান সাই সুদর্শন। তিন উইকেট পড়ে যাওয়ার আফগানিস্তানের হাশমাতুল্লা শাহিদি ও রহমন শাহ ইনিংস সামলা দেন। দুইজনে ৩৬ রানের পার্টনারশিপও গড়েন। তবে দিনের খেলা শেষ হতে হতে আফগানিস্তান আরও দুই উইকেট হারিয়ে ফেলে। আফসার জাজ়াইকে তিন রানে ফিরিয়ে ম্যাচে নিজের তৃতীয় সাফল্য পান সুথার। শাহিদিকে আউট করেন প্রসিদ্ধ কৃষ্ণ। অপরপ্রান্তে অপরাজিত থাকা রহমত শাহই এখন আফগানদের ভরসার জায়গা। তিনি ৪৩ রানে অপরাজিত রয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks