June 13, 2026
23715123eff68f1198c4e0a2ad2794ac177079036479150_original.jpg
Spread the love


নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন ভারতের তারকা ওপেনার। পাকস্থলীর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিষেক শর্মাকে। অথচ অসুস্থতা নিয়েও তাঁকে কোচ গৌতম গম্ভীরের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হয়েছিল? নেপথ্যে কি ছিল কোনও বাধ্যবাধকতা? শুরু হল বিতর্ক।

বিশ্বকাপ চলাকালীন বিরাট ধাক্কা খেল ভারতীয় দল। হাসপাতালে ভর্তি করা হয়েছে দলের তারকা ক্রিকেটার অভিষেক শর্মাকে! ভারতীয় ওপেনারকে নিয়ে উদ্বেগের মেঘ তৈরি হয়েছে।

কী হয়েছে পঞ্জাবের ওপেনারের? তাঁর পাকস্থলীতে সংক্রমণ হয়েছে। বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে (India vs Namibia) ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ। জানা গিয়েছে, গত দুদিন ধরেই হাসপাতালে ভর্তি অভিষেক। পেটের সংক্রমণ নিয়ে কয়েকদিন ধরেই ভুগছিলেন অভিষেক শর্মা। তবে এরই মাঝে কোচ গম্ভীরের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন কীভাবে? শুরু হয়েছে বিতর্ক।

ভারত টি-২০ বিশ্বকাপে তাদের অভিযান শুরু করেছে মুম্বইয়ে আমেরিকার বিরুদ্ধে ম্যাচ খেলে। টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার দ্বিতীয় ম্যাচ রাজধানী দিল্লিতে। বৃহস্পতিবার যেখানে নামিবিয়ার বিরুদ্ধে নামছে ভারত। দিল্লি মানেই কোচ গম্ভীরের নিজের শহর। সেখানে ভারতীয় দল পৌঁছতেই গোটা দলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন গুরু গম্ভীর। সোমবার রাতে কোচের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন অভিষেকও। অসুস্থতা নিয়েও কীভাবে তিনি গেলেন, কেনই বা গম্ভীর তাঁকে বিশ্রাম দিলেন না, সেই প্রশ্ন উঠছে। বলাবলি হচ্ছে, দলে জায়গা ধরে রাখতে বা জায়গা বাঁচাতে কোচের কথা মানতেই হয়েছে অভিষেককে। অমান্য করার জায়গাই ছিল না। জলঘোলা থামছে না।

টি-২০ ক্রিকেটে অভিষেককে ভারতের এক্স ফ্যাক্টর মনে করা হয়। একার হাতে ম্যাচের রং পাল্টে দিতে পারেন। বাঁহাতি ব্যাটারের হাতে বিধ্বংসী সব শট রয়েছে। তবে অসুস্থ অভিষেককে নিয়ে চিন্তার মেঘ ভারতীয় শিবিরে।  

 

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, পাকস্থলীর সংক্রমণ নিয়ে দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি অভিষেক। ঠিক কী কারণে তাঁর অসুস্থতা, খুঁজে বার করতে একাধিক পরীক্ষানিরীক্ষা চলছে। তবে হাসপাতাল থেকে তিনি কবে ছাড়া পাবেন, তা এখনও নিশ্চিত নয়। নামিবিয়া ম্যাচে তিনি ঘোরতর অনিশ্চিত।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks