July 18, 2026
47c9551d2ccd9774a904b90982410b2a1784372279570394_original.jpg
Spread the love


RBI Plastic Notes In India : জলে ভিজবে না, চট করে ছিঁড়বে না হাতে ! শীঘ্রই দেশের বাজারে আসতে চলেছে প্লাস্টিকের নোট (Plastic Notes In India)। সবকিছু ঠিকঠাক থাকলে আপাতত পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলকভাবে এই নোট (Indian Currency) আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank)। সম্প্রতি যা নিয়ে বড় ঘোষণা করেছে RBI । জেনে নিন, ঠিক কবে ভারতের বাজারে আসতে চলেছে এই প্লাস্টিকের নোট।

কবে থেকে আসতে চলেছে এই নোট
সংবাদ সংস্থা ANI ও দৈনিক ভাষ্করের রিপোর্ট বলছে, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের শুরু থেকেই প্লাস্টিকের নোট আসতে পারে বাজারে। মূলত, প্রাইলট প্রজেক্ট হিসাবে প্রাথমিক পর্যায়ে এই কাজ শুরু হবে। প্রথমে ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট আসবে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ইতিমধ্যেই বিশ্বের দরবারে এই প্লাস্টিকের নোট তৈরির জন্য পলিমার শিট চাওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাঙ্কের বড় ঘোষণা
শুক্রবরাই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড (BRBNMPL) বিশ্ব বাজারে একটি ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট'(EOI) প্রকাশ করেছে। যার মাধ্যমে বিশ্বের পলিমার সিট প্রস্তুতকারী কোম্পানিগুলির কাছে নোট তৈরির জন্য আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। পলিমারের নোট প্রিন্ট করার জন্যই এই আহ্বান জানিয়েছে RBI। অন্তত তেমনই বলছে সংবাদ সংস্থা ANI ।  

কত তারিখের মধ্যে দরপত্র জমা দিতে হবে 
ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে বলা হয়েছে, আগামী ১৮ অগাস্ট পলিমার শিটের জন্য দরপত্র জমা দেওয়ার শেষ দিন। আপাতত কম পলিমার শিটের জন্য আহ্বান জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রণ শাখা। পরবর্তীকালে এই পরীক্ষামূলক প্রয়াস সাফল্য় পেলে আরও পলিমার শিটের অর্ডার দেওয়া হবে। 

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কী বলেছিলেন
এখনও ভারতে প্লাস্টিক নোটের বিষয়ে কোনও সরকারিভাবে ঘোষণা করেনি রিজার্ভ ব্যাঙ্ক। তবে জুনে রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসির সময় এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্রা। তিনি বলেছিলেন , দেশে প্লাস্টিকের নোট আনার বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। তবে এই প্রস্তাবের বিষয়ে সরকার পরীক্ষা নিরীক্ষা করছে। এর সুবিধা-অসুবিধা দেখার পরই কোনও নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া হবে।
 
সারা বিশ্বে প্লাস্টিকের নোট রয়েছে
বিশ্বে প্লাস্টিক নোটের ইতিহাস বলছে, প্রথমে অস্ট্রেলিয়াতে এই নোট শুরু হয়। ১৯৮৮ সালে এই প্লাস্টিকের নোট আসার পর ৫০টিরও বেশি দেশে এই পলিমার নোট চলে। সাধারণ কাগজের নোটের থেকে পলিমার নোট এমনিতে বেশি টেকসই। কাগজের নোটের মতো এতে বার বার বেশি প্রিন্ট করাতে হয় না। তাই দীর্ঘমেয়াদি খরচও অনেকটাই কমে যায়।  

আরও পড়ুন : প্লাস্টিকের নোট আসছেই দেশে, কোন নোটগুলিতে হবে প্রথমে পরিবর্তন, RBI করল বড় ঘোষণা

  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks