২৪ ঘণ্টাই কাজ করে আমাদের লিভার (Liver)। যা শরীরের বিষাক্ত পদার্থ ছেঁকে খাবার হজমে সাহায্য করে। চর্বি ও শর্করার ভারসাম্যও ঠিক রাখে— তবে পুরোটাই সবটাই নিঃশব্দে। অথচ আমরা বেশিরভাগ সময়ই লিভারের কথা আলাদা করে ভাবি না। এই অবহেলার কারণেই আজকাল ফ্যাটি লিভারের (Fatty Liver) মতো সমস্যা ক্রমশ বেড়ে চলেছে। দীর্ঘ সময় বসে থাকা, প্রক্রিয়াজাত খাবার খাওয়া, অতিরিক্ত চিনি গ্রহণ এবং ওজন বৃদ্ধি—সবকিছু মিলেই ঝুঁকি বাড়ায়। সবচেয়ে চিন্তার বিষয় হল, শুরুর দিকে ফ্যাটি লিভারের সাধারণত কোনও স্পষ্ট লক্ষণ দেখায় না। তাই এর জন্য সচেতন হওয়া জরুরি, কারণ সুস্থ লিভারের চাবিকাঠি লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের খাবার ও জীবনযাপনের অভ্যাসে। যদি দীর্ঘদিনের লিভারের কোনও অসুখ থাকে, তা হলে সিরোসিস হওয়ার সম্ভাবনাও থাকে। তাই সতর্ক হওয়া জরুরি। সম্প্রতি পুষ্টিবিদ দীপশিখা জৈন ফ্যাটি লিভার কমাতে ৫টি ম্যাজিক্যাল খাবারের কথা জানিয়েছেন।
পুষ্টিবিদের মতে, লিভার সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় এই ৫টি খাবার রাখা জরুরি। নিম্নে তা নিয়ে আলোচনা করা হল।
১. ব্ল্যাক কফি: চিনি ছাড়া ব্ল্যাক কফি লিভারের প্রদাহ ও ফ্যাট জমতে বাধা দেয়। এটি লিভারের রোগ বাড়তে দেয় না।
২. ব্লুবেরি: এই ফলে রয়েছে ‘অ্যান্থোসায়ানিন’, যা লিভারের কোষের প্রদাহ কমাতে সাহায্য করে।
৩. আমলকি: রোজ দুটি করে আমলকি খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ দীপশিখা জৈন। এতে থাকা প্রচুর ভিটামিন সি লিভারের কার্যকারিতা বাড়ায় এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়।
৪. অ্যাভোকাডো: এতে আছে ‘গ্লুটাথিয়ন’ নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা লিভারের ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করতে ও নতুন কোষ তৈরিতে সাহায্য করে।
৫. হলুদ ও গোলমরিচ: হলুদের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেলে তা লিভারের জন্য দারুণ উপকারী। এই মিশ্রণটি লিভারের ফোলা ভাব বা প্রদাহ কমাতে সাহায্য করে।
পুষ্টিবিদ দীপশিখা জৈন ফ্যাটি লিভার কমানোর ৫ জাদুকরী খাবারের কথা বলার পাশাপাশি এও জানিয়েছেন, শুধু খাবার খেলেই হবে না, এর সঙ্গে প্রয়োজন নিয়মিত ব্যায়াম, সঠিক ঘুম ও চিনি কম খাওয়া। তবে লিভারের সমস্যা গুরুতর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকতে আজই এই খাবারগুলো ডায়েটে যোগ করুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
