June 1, 2026
35b504bf163362a63b2b6bee40c202d3176723563593250_original.jpg
Spread the love


হারারে: নতুন বছরের প্রথম দিনই বিরাট দুঃসংবাদ ক্রিকেটের বাইশ গজে । শোকের ছায়া নেমে এল ক্রিকেটারের পরিবারে ।

জ়িম্বাবোয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকন্দর রাজার (Sikandar Raza) বাড়িতে বিপর্যয়ের খবরে শোকে মূহ্যমান গোটা ক্রিকেট বিশ্ব । সিকন্দরের ভাইয়ের মৃত্যু হয়েছে । যদিও ঘটনাটি দিন কয়েক আগের । সোমবার তাঁর ছোট ভাই মহম্মদ মেহদির ১৩ বছর বয়সে মৃত্যু হয়েছে । মেহদিকে মঙ্গলবার ওয়ারেন হিলস কবরস্থানে সমাধিস্থ করা হয়েছে । জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ড জানিয়েছে যে, সিকন্দর রাজার ভাই হিমোফিলিয়া নামক রোগে আক্রান্ত হয়ে জন্মেছিলেন ।

হিমোফিলিয়া একটি রক্তক্ষরণজনিত রোগ, যেখানে রক্ত জমাট বাঁধে না । বোর্ড আরও জানিয়েছে যে, মেহদির স্বাস্থ্য গত কয়েক দিন ধরে ভাল ছিল না । জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ড সিকন্দর রাজা এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ।

সিকন্দর রাজার পরিবারে বিপর্যয়

জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ড কর্তৃক জারি করা বিবৃতি অনুসারে, মহম্মদ মেহদির মৃত্যু ২৯ ডিসেম্বর হারারেতে হয়েছিল । তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর এবং একদিন পর ওয়ারেন হিলস কবরস্থানে তাঁকে সমাধিস্থ করা হয় । সিকন্দর রাজাও জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন । তিনি ভাঙা হৃদয়ের ইমোজি শেয়ার করে তাঁর শোক প্রকাশ করেছেন ।

 

সিকন্দর রাজাকে শেষবার আইএল টি-২০ ২০২৫-এ ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল । এই টুর্নামেন্টে রাজা ১০ ম্যাচে ১৭১ রান করার পাশাপাশি ১০টি উইকেটও নিয়েছিলেন । রাজার দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও তাঁর দল শারজা ওয়ারিয়র্স প্লে অফে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল । 

সিকন্দর রাজা এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ জ়িম্বাবোয়ের হয়ে খেলবেন । তিনি জ়িম্বাবোয়ে টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক । জ়িম্বাবোয়েকে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং ওমানের সঙ্গে গ্রুপ বি-তে রাখা হয়েছে । জ়িম্বাবোয়ে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ৯ ফেব্রুয়ারি থেকে, যেখানে প্রথম ম্যাচে তাদের মুখোমুখি হবে ওমান । 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks