June 4, 2026
b75ea8bb33a7fab29f0f3eadcbc76d481780558874581507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: গত রবিবার তাঁর ব্যাট থেকেই এসেছিল উইনিং শট, নাগাড়ে দ্বিতীয় আইপিএল খেতাব জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারপরে আগামী সপ্তাহেই ফের একবার জাতীয় দলের হয়ে বিরাট কোহলির (Virat Kohli) মাঠে নামার কথা ছিল। কিন্তু তেমনটা হচ্ছে না। বিরাট কোহলিকে রশিদ খানদের বিরুদ্ধে খেলতে দেখা যাবে না।

খবর অনুযায়ী বিরাট কোহলি আইপিএল ফাইনালে ৭৫ রানের ইনিংস খেলার সময়ই নিজের ডান পায়ের পেশিতে টান অনুভব করেন। তাঁর পেশিতে ভালভাবে টেপ জড়ানোর পরেই তিনি আবার ব্যাট করতে শুরু করেন। এবার সেই পেশির চোটের জেরেই ভারতের হয়ে মাঠে নামতে পারছেন না কোহলি। ঠিক কবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক ফিট হয়ে মাঠে নামতে পারবেন, সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই জানা যাচ্ছে না। তবে এটুকু নিশ্চিত যে তিনি আফগানিস্তান সিরিজ়ে খেলতে পারবেন না, খবর অন্তত এমনটাই।

অপরদিকে, রোহিত শর্মার (Rohit Sharma) ফিটনেস নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে। রোহিতও আইপিএলের সময় চোট পেয়ে একাধিক ম্যাচ মিস করেছিলেন। তিনি আফগানিস্তান সিরিজ়ে সুযোগ তো পান, কিন্তু তাঁর ক্ষেত্রে বলে দেওয়া হয়েছিল তিনি ফিটনেস ছাড়পত্র পাওয়ার পরেই আফগানদের বিরুদ্ধে খেলত পারবেন। তবে এখনও কিন্তু বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে যানইনি রোহিত শর্মা। তাই তিনিও ১৩ জুন থেকে শুরু হওয়া আফগানিস্তান সিরিজ়ে খেলতে পারবেন কি না, সেই নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে।

প্রাথমিকভাবে বিরাট কোহলি ও রোহিত শর্মা, দুই মহাতারকাকে আসন্ন আফগানিস্তান সিরিজ়ে বিশ্রাম দেওয়ার কথা নাকি ভেবেছিলেন অজিত আগরকরের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচকমণ্ডলী। ওপেনিংয়ে শুভমন গিলের সঙ্গে যশস্বী জয়সওয়ালকে খেলানোর ভাবনাচিন্তা করা হচ্ছিল। তবে সেই সিদ্ধান্ত বদলে রো-কোকে দলে নেওয়া হয়। আপাতত যা পরিস্থিতি তাতে কোহলির সরকারিভাবে আফগানিস্তান সিরিজ় থেকে থেকে ছিটকে যাওয়া মোটামুটি সময়ের অপেক্ষা এবং রোহিতও এনসিএ থেকে এখনও ফিটনেস সার্টিফিকেট পাননি। তাই যশস্বীকে পরিবর্ত হিসাবে কিন্তু দলে সুযোগ দিয়ে পরখ করে দেখে নেওয়া যেতে পারেই। 

আরও পড়ুন:- ফিটনেস নিয় বড় প্রশ্নচিহ্ন, আফগানিস্তান সিরিজ়ের আগে সপ্তাধিক সময় CoE-তেই কাটাবেন হার্দিক 

অবশ্য যশস্বীর পাশাপাশি রুতুরাজ গায়কোয়াড়, দেবদত্ত পাড়িক্কাল, তিলক বর্মাদের নামও চর্চায় উঠে আসছে। আগামী ৬ জুন আয়ার্ল্যান্ড ও ইংল্যান্ড সফরের দিকে তাকিয়ে বোর্ডের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আলোচনায় বসছেন। সেইদিনই এই দল নিয়েও আলোচনা হবে বলেই খবর।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks