May 25, 2026
00f8807c49fe1c05bdc578f545e46666176880574292150_original.jpg
Spread the love


ঢাকা: চাপের মুখে মাথা নোয়ানো তো দূর অস্ত, বাংলাদেশকে এবার চূড়ান্ত হুঁশিয়ারি দিল জয় শাহ পরিচালিত বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ না খেললে বাংলাদেশকে বাদ দিয়ে অন্য কোনও দলকে নেওয়া হতে পারে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সাফ জানিয়ে দিল আইসিসি।

বাংলাদেশে বাড়তে থাকা হিন্দু নিপীড়ন ও হিন্দু নিধনের আবহে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে ফেলা হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাঁহাতি পেসারকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। তারপর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেরও অবনতি হয়েছে। ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপে খেলতে না চেয়ে আইসিসি-কে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরিত করতে বলেছে। যদিও আইসিসি অনড়।

এবার শোনা গেল, বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, বাংলাদেশ যদি ভারতে খেলতে রাজি না হয়, তাহলে টি-২০ ব়্যাঙ্কিংয়ে নীচে থাকা কোনও দেশকে বিশ্বকাপে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ২১ জানুয়ারি, বুধবার এই সিদ্ধান্ত হতে পারে বলে খবর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। তাদের প্রতিনধিদের সঙ্গে শনিবার বৈঠক হয়েছে বিসিবি কর্তাদের। সেখানেও নিজেদের অবস্থানে অনড় থেকেছে বিসিবি। এমনকী, প্রয়োজনে গ্রুপ বদল করার প্রস্তাব দিয়েছে তারা। আয়ার্ল্যান্ডের সঙ্গে গ্রুপ বদল করার প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও আইরিশরা তা নাকচ করে দেয়। আইসিসি সেই প্রস্তাবও মানবে না বলেই খবর। এবার শোনা যাচ্ছে, বিসিবিকে আইসিসি’র কাছে বুধবারের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে হবে।

শনিবার বিকেলে ঢাকায় বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আইসিসি’র দুই শীর্ষ কর্তা। একজন সশরীরে গিয়েছিলেন। অন্যজন ভিসা সমস্যায় যেতে পারেননি বলে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। ঘটনাচক্রে, তিনি ভারতের। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার দুই শীর্ষকর্তাকে বাংলাদেশ বোর্ড জানিয়ে দিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত যে কারণ তাঁরা দেখিয়েছে, তা নিয়ে বোর্ড চিন্তিত। সে কারণে ভারতে দল পাঠানো সম্ভব নয়। সেক্ষেত্রে বিকল্প হিসাবে তাঁদের অন্য গ্রুপে খেলানোর কথা ভেবে দেখুক আইসিসি। সেটা করলে খুব বেশি রদবদল করতে হবে না সূচিতে।

তবে সেই প্রস্তাব নাকচ হয়ে গিয়েছে বলেই খবর। বাংলাদেশ না খেললে ব়্যাঙ্কিংয়ে তাদের পরে থাকা স্কটল্যান্ডকে টি-২০ বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হতে পারে। হলে সেটা হবে বেনজির পদক্ষেপ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks