August 8, 2026
f106ae4e7b8e0be1403203ad247e01481781157377130898_original.jpg
Spread the love


কলকাতা: ইথানল ও ই-২০ পেট্রোল নিয়ে বিতর্কের শেষ নেই। বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরে মানুষ সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছেন। অভিযোগ, কারোর গাড়ির ইঞ্জিনে জমেছে কালো ছত্রাক, কারোর হয়েছে ইঞ্জিন বিকল, পাশাপাশি কমেছে মাইলেজ। এই ধরণের বার্তা বহুদিন থেকেই ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়াতে। এবার ফের এক নতুন দাবি ঘিরে শোরগোল পরে গিয়েছে গোটা দেশে। অরবিন্দ কেজরিওয়াল-এর একটি পোস্ট ঘিরে শুরু বিতর্ক। পোস্টে তিনি বলেন, কেন্দ্র সরকার পেট্রোলে ইথানল মেশানোর মতোই এবার এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এও ইথানল মেশানোর পরিকল্পনা করছে। আর এই বার্তা ছড়িয়ে পড়তেই ব্যাপক বিতর্কের জন্ম নিয়েছে এবং বিমান যাত্রার নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। 

তবে, সরকার এই দাবিকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে এবং স্পষ্ট করেছে যে, এটিএফ-এর সঙ্গে সরাসরি ইথানল মেশানোর কোনও পরিকল্পনাই নেই। কর্মকর্তারা বলেছেন, সাসটেইনেবল এভিয়েশন ফুয়েল (এসএএফ) সম্পর্কিত সাম্প্রতিক পরিবর্তনের কারণে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যা ইথানলের সঙ্গে সম্পর্কিত নয়।

ঘটনার সূত্রপাত কীভাবে ? 

বৃহস্পতিবার আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে দাবি করেছেন যে, কেন্দ্র সরকার ডিজেল এবং এটিএফ-এর সঙ্গে ইথানল মেশানোর প্রস্তুতি নিচ্ছে, যা বিমান চলাচলের নিরাপত্তার জন্য ভয়াবহ রূপ নিতে পারে। আর এই দাবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সমস্ত সোশ্যাল মিডিয়াতে। প্রায় আড়াই ঘণ্টা পর, কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু এক্স-এ এই বিষয় নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এটিএফ-এ ইথানল মেশানোর দাবিটি “সম্পূর্ণ মিথ্যা” এবং “ভিত্তিহীন”। কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করে বার্তা দিয়ে বলেন, সরকারের এমন কোনও প্রস্তাব নেই। 

কী জানিয়েছে সরকার ?

রাম মোহন নাইডু জানান, ইথানল এবং এসএএফ দুটি সম্পূর্ণ ভিন্ন পণ্য এবং এই দুটিকে গুলিয়ে ফেলা উচিত নয়। তার মতে, এসএএফ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিমান জ্বালানি, যা বিশ্বব্যাপী ব্যবহৃত হয় এবং কঠোর নিরাপত্তা পরীক্ষার পরেই এর ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ২০২৬ সালের ১৭ই এপ্রিল জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তি, যা এটিএফ সম্পর্কিত কিছু নিয়মাবলীতে সংশোধন আনা হয়েছে। কিন্তু এই বিজ্ঞপ্তিতে কোথাও বলা হয়নি যে ইথানল সরাসরি বিমানের জ্বালানিতে মেশানো হবে।

নাইডু বলেন, “সরকার এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর সঙ্গে ইথানল মেশানোর পরিকল্পনা করছে বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এমন কোনও প্রস্তাব নেই। ইথানল এবং সাসটেইনেবল এভিয়েশন ফুয়েল (এসএএফ) সম্পূর্ণ ভিন্ন দুটি জিনিস এবং এ দুটিকে এক করে দেখা উচিত নয়। এসএএফ হলো একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এভিয়েশন ফুয়েল, যা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) দ্বারা অনুমোদিত এবং বিশ্বব্যাপী গৃহীত।” 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks