May 26, 2026
9e35fb1aaf89a150634fabf8f46aad68177078248481050_original.jpg
Spread the love


নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন ভারত। এবার টিম ইন্ডিয়ার সামনে মুকুটরক্ষার লড়াই। এবারের টুর্নামেন্টেও অন্যতম ফেভারিট ভারত। তবে বিশ্বকাপ চলাকালীন বিরাট ধাক্কা খেল ভারতীয় দল। হাসপাতালে ভর্তি করা হল দলের তারকা ক্রিকেটারকে!

বিশ্বকাপ চলাকালীন হাসপাতালে ভর্তি হলেন অভিষেক শর্মা (Abhs)। ভারতীয় ওপেনারকে নিয়ে উদ্বেগের মেঘ তৈরি হয়েছে। কী হয়েছে পঞ্জাবের ওপেনারের? তাঁর পাকস্থলীতে সংক্রমণ হয়েছে। বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে (India vs Namibia) ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ। জানা গিয়েছে, গত দুদিন ধরেই হাসপাতালে ভর্তি অভিষেক।

পেটের সংক্রমণ নিয়ে কয়েকদিন ধরেই ভুগছিলেন অভিষেক শর্মা। টি-২০ ক্রিকেটে যাঁকে ভারতের এক্স ফ্যাক্টর মনে করা হচ্ছে। একার হাতে ম্যাচের রং পাল্টে দিতে পারেন। বাঁহাতি ব্যাটারের হাতে বিধ্বংসী সব শট রয়েছে। তবে অসুস্থ অভিষেককে নিয়ে চিন্তার মেঘ ভারতীয় শিবিরে। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, পাকস্থলীর সংক্রমণ নিয়ে দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি অভিষেক। ঠিক কী কারণে তাঁর অসুস্থতা, খুঁজে বার করতে একাধিক পরীক্ষানিরীক্ষা চলছে। তবে হাসপাতাল থেকে তিনি কবে ছাড়া পাবেন, তা এখনও নিশ্চিত নয়। নামিবিয়া ম্যাচে তিনি ঘোরতর অনিশ্চিত।

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে রান পাননি অভিষেক। টি-২০ ক্রিকেটে এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটার আমেরিকার বিরুদ্ধে ম্যাচে প্রথম বলেই কোনও রান না করে ফিরেছিলেন অভিষেক। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচে ফিল্ডিং করতে নামেননি অভিষেক। ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে মঙ্গলবারই জানিয়েছেন যে, পেটের সমস্যায় ভুগছেন বিধ্বংসী ব্যাটার। দুশখাতে বলেছিলেন, ‘অভির পেটের সমস্যা এখনও কাটেনি। তবে আমরা আশা করছি ও দিন দুয়েকের মধ্যে সুস্থ হয়ে ম্যাচে খেলবে।’

অভিষেক খেলতে না পারলে নামিবিয়ার বিরুদ্ধে ঈশান কিষাণের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন সঞ্জু স্যামসন। ধারাবাহিকতার অভাবে যিনি একাদশ থেকে বাদ পড়েন। ঈশানকে উইকেটকিপার হিসাবে খেলানো হয় প্রথম ম্যাচে। তবে রাজধানীতে দুই উইকেটকিপারই একসঙ্গে খেলতে পারেন। সেক্ষেত্রে একজন খেলবেন বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে।

রায়ান টেন দুশখাতে জানিয়েছেন, একাদশ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অভিষেকের ফিটনেস নিয়ে রিপোর্টের অপেক্ষায় রয়েছে ভারতীয় শিবির। কয়েকটি কম্বিনেশন তাঁদের মাথায় রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন ভারতের সহকারী কোচ।

ভারতীয় দলের পক্ষে সুখবর বলতে, যশপ্রীত বুমরা সুস্থ এবং নামিবিয়ার বিরুদ্ধে খেলতে প্রস্তুত। মঙ্গলবার ভারতের প্র্যাক্টিসে নেটে বলও করেছেন বুমরা। চোট সারিয়ে ভারতীয় দলে যোগ দিয়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks