April 8, 2026
df223b3622c3ed6745332a34366d61a8177126760213950_original.jpg
Spread the love


করাচি: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই চাকরি খোয়াতে পারেন মহসিন নকভি? ভারতের কাছে পাকিস্তানের শোচনীয় হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভিকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন সে দেশের সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir)। দলের প্রস্তুতি ও অব্যবস্থাপনায় অসন্তুষ্ট মুনির পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বলেও খবর। জোর জল্পনা, নকভি গদি হারাতে পারেন।

টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের পরাজয় মেনে নিতে পারছেন না মুনির। দলের সঠিক প্রস্তুতি না থাকা এবং পিসিবির অভ্যন্তরীণ অব্যবস্থাপনা নিয়ে তিনি ক্ষুব্ধ বলেই খবর। শোনা যাচ্ছে, পাক সেনাপ্রধান সরাসরি দেশের প্রধানমন্ত্রীকে বার্তা পাঠিয়েছেন। মুনির প্রধানমন্ত্রীর সামরিক সচিবের মাধ্যমে শেহবাজ শরিফকে তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন। তারপর থেকেই নকভির অপসারণের ইঙ্গিত জোরাল।

পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর, সে দেশের সামরিক বাহিনীর ক্ষোভ প্রশমনে সরকার পাকিস্তান ক্রিকেট বোর্ডে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে। সরিয়ে দেওয়া হতে পারে মহসিন নকভিকে! যাঁকে অযোগ্য বলে সমালোচনা করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারও। তবে এখনও পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে নকভিকে সরানোর বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ফের টি-২০ বিশ্বকাপে হারিয়েছে ভারত। শুধু টি-২০ বিশ্বকাপ ধরলে মুখোমুখি সাক্ষাতের ফল এখন ভারতের পক্ষে ৮-১। কলম্বোয় জয়লাভের সঙ্গে সঙ্গে টি-২০ বিশ্বকাপে জয়ের নিরিখে ৮-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। ম্যাচের পর ক্রিকেট কর্তা থেকে খেলোয়াড়…একে একে তুলোধনা করলেন পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতার। এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেন, “আমরা ম্যাচেই ছিলাম না। শাহিন খেলল…প্রতি ঘণ্টায় ১২৫ কিমি বেগে বল করছিল। আধুনিক ক্রিকেটে যার প্রয়োজন নেই। এরা সেইসব প্রতিভা নয়, যারা চাপ সামলাবে। গত ১৫-২০ বছর ধরে কোনও বিনিয়োগ নেই। পরিস্থিতির দুঃখজনক বাস্তবটা হল, এক সময় আমরা যখন ভারতের সঙ্গে মাঠে লড়াই করেছি, আজ আমরা তাদের হারানোর কথা স্বপ্নেও ভাবতে পারি না

সুর আরও চড়ান শোয়েব। বলেন, “একটা লোক যিনি কিছুই জানেন না তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান (মহসিন নকভি) । আপনি কী করবেন ? কীভাবে দল চলবে ? আপনি এমন একজন খেলোয়াড়কে (বাবর আজম) সুপারস্টার বানিয়েছেন যিনি আপনাকে একটা খেলাও জেতাতে পারেন না। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হল, অযোগ্য লোকদের একটি নির্দিষ্ট কাজ দেওয়া।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks