মুম্বই: আগামী বছর রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup 2027)। নিশ্চিতভাবেই ভারতীয় দল অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্টে খেলতে নামবে। শুভমন গিলের নেতৃত্বে ওয়ান ডে ফর্ম্যাটে নিজেদের তৃতীয় বিশ্বজয়ের খেতাব জেতার লক্ষ্যে মাঠে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু সেই দলে কি দেখা যাবে বিরাট কোহলি (Virat Kohli)ও রোহিত শর্মাকে (Rohit Sharma)? এটাই এখন সবার মনে প্রশ্ন। দু’জনেই তাঁদের কেরিয়ারের একেবারে সায়াহ্নে পৌঁছে গিয়েছেন। আদৌ কি তারুণ্যে ভরসা রাখা ভারতীয় ক্রিকেট বোর্ড দুই অভিজ্ঞ ব্যাটারকে দলে রেখেই বিশ্বকাপের স্কোয়াড সাজাবে? এবার গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রবিচন্দ্রন অশ্বিন।
বিরাট ও রোহিত দু’জনের অধিনায়কত্বেই চুটিয়ে খেলেছেন অশ্বিন। ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলে বিরাটের সতীর্থও ছিলেন। অশ্বিন বলছেন, ‘আমার কাছে পুরো বিষয়টা পরিষ্কার। যদি ম্যানেজমেন্ট মনে করে যে বিরাট ও রোহিতের অভিজ্ঞতা কাজে আসতে পারে দক্ষিণ আফ্রিকায়। দলে ও ড্রেসিংরুমে তাঁরা প্লেয়ারদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে, তাহলে ওঁদের দলে রাখাই উচিৎ।’
আগামী বছর যেই সময় ওয়ান ডে বিশ্বকাপ শুরু হবে, সেই সময় রোহিত ৪০ পেরিয়ে যাবেন। বিরাট ৩৯ ছুঁইছুঁই হবেন। যা তাঁদের পক্ষে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়ার লড়াইটা কিছুটা কঠিন করতেই পারে। তবে গত আইপিএলে দারুণ ছন্দে ছিলেন কোহলি। রোহিতের জন্য যদিও আইপিএল খুব একটা ভালো যায়নি। তবে আসন্ন আফগানিস্তান সিরিজে নিজেকে আরও একবার প্রমাণ করার সুযোগ পাবেন হিটম্যান।
অশ্বিন আরও বলেন, ‘আমি কোনও ভবিষ্যদ্বানী করতে জানি না। তবে এটুকু বুঝি যে একটা দলে যদি দুটো পক্ষই সমর্থন করে একে অপরকে, তাহলে তা ফলপ্রসূ হয়। বিরাট ও রোহিতের দলে থাকা বা না থাকার ইকুয়েশনও একই রকম। আর তাছাড়া আমার মতে ওঁরা থাকবে নাই বা কেন? এতগুলো বছর ধরে ওঁরা দেশের হয়ে খেলছে। প্রচুর অভিজ্ঞতা। তরুণদের সঙ্গে তা ভাগ করে নিতে পারবে বিশ্বকাপের মত বড় মঞ্চে।’
২০২৩ বিশ্বকাপে রোহিত শর্মার অধিনায়কত্বেই নিজেদের দেশে ফাইনাল খেলেছিল ভারত বিশ্বকাপের। গোটা টুর্নামেন্টে ১০টি ম্যাচ টানা জিতে ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত ফাইনালে স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। চোখের জলে সেদিন মাঠ ছেড়েছিলেন বিরাট ও রোহিত ২ জনেই। আগামী বিশ্বকাপে সুযোগ পেলে ট্রফি জিতে তা স্মরণীয় করে রাখতে চাইবেন দুই তারকা।
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ
