June 24, 2026
1f6f13ba6979da522524d70771b2c7bc1782323798674507_original.jpg
Spread the love


ম্যাঞ্চেস্টার: প্রথম দুই ম্যাচ জয়ের পর গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হলেও ভারতীয় মহিলা ক্রিকেট দল চলতি টি-২০ বিশ্বকাপে (ICC Women’s World Cup 2026) নিজেদের গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে রয়েছে। সেই স্থানে নিজেদের দখল আরও মজবুত করার লক্ষ্যে বৃহস্পতিবার মাঠে নামবে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল। প্রতিপক্ষ বাংলাদেশ (IND vs BAN)। আর এই ম্যাচেই কিন্তু বিশ্বরেকর্ড গড়তে পারেন দীপ্তি শর্মা (Deepti Sharma)।  

চলতি বিশ্বকাপে দীপ্তি বেশ ভাল ফর্মেই রয়েছেন। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে দলকে জিততে সাহায্য করেন ভারতের তারকা অলরাউন্ডার। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও তিনি একটি উইকেট নেন। প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচে কোনও উইকেট পাননি দীপ্তি। তবে বাংলাদেশের বিরুদ্ধে দলকে জয়ের সরণিতে ফেরাতে এবং নিজেও উইকেট পেতে মরিয়া হয়ে মাঠে নামবেন তিনি। আর ওপার বাংলার দলের বিরুদ্ধে এক উইকেট নিলেই বিশ্বরেকর্ড নিজের নামে করবেন ভারতীয় অফ স্পিনার।

আরও পড়ুন:- আশঙ্কাই সত্যি হল, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রেয়াঙ্কা, পরিবর্তে সুযোগ পেলেন আনক্যাপড স্পিনার 

ডাচদের বিরুদ্ধে এক উইকেট নিয়ে দীপ্তি ঝুলন গোস্বামীর কৃতিত্বে ভাগ বসান। যুগ্মভাবে তিনি ও ঝুলন এখন বিশ্বক্রিকেটের সর্বকালের সর্বাধিক উইকেটশিকারি। তবে বাংলাদেশের বিরুদ্ধে এক উইকেট নিলেই তিনি এককভাবে বিশ্ব ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়া মহিলা ক্রিকেটার হয়ে যাবেন। আপাতত দীপ্তির দখলে মোট ৩৫৫টি উইকেট রয়েছে। ১৪৭ ম্যাচে ১৬৭টি উইকেট নিয়ে ইতিমধ্যেই বিশ ওভারের ফর্ম্যাটের সর্বোচ্চ উইকেটশিকারি দীপ্তি। টেস্ট ক্রিকেটে ছয় ম্যাচে দীপ্তির ঝুলিতে রয়েছে মোট ২২টি উইকেট।

১২৪টি ওয়ান ডেতে ১৬৬টি উইকেটও রয়েছে তাঁর দখলে। ওয়ান ডেতে ঝুলনের ২৫৫ উইকেটের পরেই তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ওয়ান ডেতে উইকেট নেওয়ার নিরিখে ঝুলনকে পিছনে ফেলতে দীপ্তিকে এখনও অনেকটা পথ পার করতে হবে। তবে ২৮ বছর বয়সি ভারতীয় তারকা আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু সর্বাধিক উইকেট শিকারি হয়ে যেতেই পারেন।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks