লন্ডন: শুরু থেকে শেষ পর্যন্ত চলল ব্য়াট হাতে তাণ্ডব এবং সেই তাণ্ডবের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করলেন ভারতীয় বোলাররা। যশপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপের বিরুদ্ধে লর্ডসে সিরিজ় নির্ণায়ক ম্যাচে রানের পাহাড়ে ইংল্যান্ড (ENG vs IND)। দুরন্ত সেঞ্চুরি করলেন ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট (Ben Duckett)। অর্ধশতরান হাঁকালেন জো রুট (Joe Root) এবং জেকব বেথেলও (Jacob Bethell), আর ফিনিশিং টাচটা দিলেন বাটলার (Jos Butter)। সব মিলিয়ে এক অনবদ্য ব্যাটিং পারফরম্যান্সে টি-২০-র পরে ওয়ান ডে সিরিজ়েও ভারতকে হারানোর স্বপ্ন দেখছে ইংল্যান্ড। ৫০ ওভারে ইংল্য়ান্ডের সংগ্রহ তিন উইকেটের বিনিময়ে ৩৮৭।
এদিন তিন বদল ঘটিয়ে মাঠে নামে ভারতীয় দল। যশপ্রীত বুমরা এবং ওয়াশিংটন সুন্দর চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন, আর শিবম দুবেকে দল থেকে বাদ দেওয়া হয়। তাঁদের পরিবর্তে অর্শদীপ সিংহ, কেএল রাহুল ও প্রিন্স যাদবকে সুযোগ দেওয়া হয়। তবে সুযোগ পেয়েও প্রিন্সরা নতুন বলে একেবারে প্রভাব ফেলতে পারলেন না। শুরুটা খানিকটা দেখেশুনে করলেও, সময়ের সঙ্গে আগ্রাসী ব্য়াটিং শুরু করেন।
১৬তম ওভারেই ইংল্য়ান্ড বিনা উইকেটে শতরানের গণ্ডি পার করে ফেলে ইংল্যান্ড। ৫১ বলে অর্ধশতরান পূরণ করেন বেথেল, আর ৬৪ বলে ডাকেট হাফসেঞ্চুরি হাঁকান। এমন পরিস্থিতিতে ভারতীয় বোলিংকে একেবারেই নিষ্প্রভ দেখাচ্ছিল। দুই ব্যাটার অর্ধশতরানের গণ্ডি পার করে আরও আগ্রাসী ব্যাটিং শুরু করেন। তবে বেথেল শতরানের দোরগোড়ায় সাজঘরে ফেরেন। ৯১ রানে তাঁকে আউট করেন প্রসিদ্ধ কৃষ্ণ, ভাঙে ১৯২ রানের ওপেনিং পার্টনারশিপ। তবে বেথেল আউট হওয়ার পরেও ইংল্যান্ড কিন্তু রানের গতি কমায়নি।
গত ম্য়াচে এক রানের জন্য শতরান হাতছাড়া করা জো রুট এরপর ডাকেটকে সঙ্গ দিতে মাঠে নামেন। রুট নিজের দুরন্ত ফর্ম অব্যাহত রেখে ব্য়াটিং করেন। অপরপ্রান্তে তখন কার্যত ধ্বংসলীলা চালাচ্ছেন বেন ডাকেট। দেখতে দেখতেই ১০৮ বলে শতরান পূরণ করে ফেলেন। তাঁর সামনে কেউই তেমন কার্যকর প্রমাণিত হচ্ছিলেন না। শেষমেশ প্রিন্স যাদবের বলে ১৪১ রান করে ইংল্যান্ড ওপেনার সাজঘরে ফেরেন। তাতেও লাভের লাভ কিছুই হয়নি। হ্যারি ব্রুককে অল্প রানে সাজঘরে ফেরানো গেলেও, জস বাটলার ব্যাটে নেমে তাণ্ডব চালান। গুরুনুর ব্রার, প্রসিদ্ধ কৃষ্ণ, কেউই তাঁর হাত থেকে রক্ষা পাননি। ২৩ রান করে শেষের ওভারগুলি দুই বোলার খরচ করেন। এক সময় যেখানে মনে হচ্ছিল ইংল্যান্ডকে ৩৫০-র আশেপাশে আটকে দেওয়া যাবে, সেখানে রান গিয়ে দাঁড়ায় ৪০০-র কাছাকাছি।
ভারতকে এই ম্যাচ জিততে হলে লর্ডসের মাঠে রেকর্ড রান গড়ে ম্যাচ জিততে হবে। সেই রেকর্ড গড়া সম্ভব হবে কি না, তা সময়ই বলবে, তবে এদিন অপরাজিত ৭৪ রানের ইনিংসে রুট এক দ্বিপাক্ষিক সিরিজ়ে আউট না হয়ে সর্বাধিক রানের মালিক হয়ে গেলেন। তিনি এই সিরিজ়ে মোট ২৪৯ রান করেছেন। অপরদিকে, নিজের দশ ওভারে বিনা উইকেটে ৯৭ রান খরচ করে দুঃস্বপ্নের মতো দিন কাটালেন ভারতের গুরনুর ব্রার।
