গুয়াহাটি: চলতি আইপিএলের এখনও পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম আলোচনার কেন্দ্রে রয়েছে রাজস্থান বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। সবচেয়ে ভালো করে বলতে গেলে সেই ম্যাচে বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। টুর্নামেন্টে যতগুলো দল রয়েছে, তার মধ্যে অন্যতম শক্তিশালী মুম্বইয়ের বোলিং। যে ডিপার্টমেন্টের নেতৃত্ব দেন জসপ্রীত বুমরা। বিশ্ব ক্রিকেটের বর্তমান সময়ের সেরা পেসার। আর তাঁকেই কি না এক ওভারে দুটি ছক্কা হাঁকানো! তাও আবার ১৫ বছর বয়সে। অবিশ্বাস্য ছাড়া আর কী!
কিংবদন্তি সুনীল গাওস্করও বৈভবের কাণ্ড দেখে অবাক। তিনি বলছেন, “আমি অবশ্যই মুম্বই ইন্ডিয়ান্স সমর্থক। কিন্তু ১৫ বছরের ছেলের এমন ব্যাটিং দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। বিশ্বের সেরা পেসার, যে তিন ফর্ম্যাটেই সেরা, তাকে এভাবে একই ওভারে দুটো ছক্কা হাঁকানো এলেম আছে। ওকে ব্যাটিং করতে দেখাটা সত্যিই দুর্দান্ত অনুভূতি।
মুম্বইয়ের বিরুদ্ধে রাজস্থানের হয়ে ওপেনিংয়ে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন জয়সওয়াল ও বৈভব। প্রথম জন ৭৭ রানে অপরাজিত ছিলেন। আর দ্বিতীয়জন ১৪ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। প্রথম ওভারে দীপক চাহারকে ২২ রান দেওয়ার পর জয়সওয়াল দ্বিতীয় ওভারে নন স্ট্রাইকার এন্ডে ছিলেন।
