June 13, 2026
085b94e3f2a6c5dd73697b8be218c0ec1781347845262507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: সদ্যই বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ভারতীয় জাতীয় দলে সুযোগ পেয়ে ইতিহাস গড়ে ফেলেছে। তার প্রতিভা প্রশ্নাতীত। ইতিমধ্যেই সেই প্রতিভার নিদর্শন গোটা ক্রিকেটবিশ্ব দেখেছে। এক সূর্যবংশী যেন যথেষ্ট ছিল না, ইতিমধ্যেই আরেক সূর্যবংশীও নজর কাড়তে শুরু করে দিল।

কথা হচ্ছে বৈভবের ভাই, ১০ বছর বয়সি আশীর্বাদ সূর্যবংশীর। তরুণ তুর্কি বিহারের সমস্তিপুর জেলার স্থানীয় অ্যাকাডেমির হয়ে মাঠে নেমে আশীর্বাদ দুরন্ত সেঞ্চুরি হাঁকাল। নিজের ভাইয়ের ইনিংসে মুগ্ধ বৈভব নিজের সোশ্যাল মিডিয়ায় আশীর্বাদের সেঞ্চুরি হাঁকানো ম্যাচের স্কোরকার্ডটি শেয়ার করেন।তাজপুর ক্রিকেট অ্যাকাডেমির হয়ে অনেকটা দাদার মতোই ভাইও ব্যাট হাতে ঝড় তোলে। আশীর্বাদ ২০টি চার ও একটি ছক্কার সুবাদে মাত্র ৮৭ বলে ১০৩ রানের ইনিংস খেলে সে।

তবে আশীর্বাদ ভাল ব্যাটিং করলেও, এখনও পর্যন্ত বৈভব ভারতীয় ‘এ’ দলের হয়ে এখনও পর্যন্ত শ্রীলঙ্কা সফরে তেমন বড় রান পায়নি সে। আফগানিস্তানের বিরুদ্ধে গত ম্যাচে ভারতের হয়ে ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করছিল বৈভব। তাঁর ব্যাট থেকে স্বভাবচরিত ভঙ্গিমায় একের পর এক বাউন্ডারি আসছিল। তবে ম্যাচ গড়াতেই আফগান বোলাররা লাইন এবং লেংথ খুঁজে পান এবং বৈভবকে আটকে রাখার চেষ্টায় খানিকটা সক্ষমও হন। শেষমেশ অর্ধশতরানের দোরগোড়ায় ৪৪ রানে বৈভবকে সাজঘরে ফিরতে হয়। ১৫ বছর বয়সি তরুণ তুর্কি ২০০-র স্ট্রাইক রেটে একটি প্রভাবশালী ইনিংস খেললেও, সেটিকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেনি।

আরও পড়ুন:- ঝমঝমিয়ে বৃষ্টি, ধর্মশালায় পিছিয়ে গেল ভারত-আফগানিস্তান প্রথম ওয়ান ডে ম্য়াচের টস 

সিরিজ়ের প্রথম ম্যাচেও বৈভব খুব বেশি রান পায়নি। সে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৪ রানের ইনিংস খেলেছিল। বলের স্যুইং সামলাতে গিয়ে বিপাকে পড়ে সে।

তবে এই বৈভব কিন্তু ইতিমধ্যেই জাতীয় দলে সুযোগ পেয়ে গিয়েছেন। তরুণ তুর্কির প্রতিভায় মুগ্ধ আট থেকে আশি সকলেই। তবে কপিল দেব সকলকে সতর্ক করে দিয়েছেন, ভারতীয় দলে সুযোগ পেলেও এখনই বৈভবের থেকে খুব বেশি আশা করা উচিত হবে না। তিনি বলেন, ‘ও কতটা মনোযোগী, তার উত্তর ও নিজেই দিতে পারে। কিন্তু আমার কাছে ও একজন বিশেষ প্রতিভা। তরুণ খেলোয়াড়কে নিয়ে প্রত্যাশা থাকায় কোনও ভুল নেই, কিন্তু এই পর্যায়ে খুব বেশি আশা করা ভুল হবে।’  

  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks