Bank News : আপনি কি আগামী সপ্তাহে ব্যাঙ্কের যাওয়ার পরিকল্পনা করছেন? লোনের কাগজ জমা দেওয়া, লকার খোলা বা ডিমান্ড ড্রাফটের মতো কোনো জরুরি কাজ আটকে রয়েছে? তাহলে বাড়ি থেকে বের হওয়ার আগে একবার ছুটির তালিকাটি ভালো করে দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। অন্যথায় ব্যাংকে গিয়ে ঘুরে আসতে হতে পারে।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)-এর ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৬ জুলাই থেকে ১২ জুলাইয়ের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যে আঞ্চলিক উৎসব এবং সাপ্তাহিক ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকবে।
রাজ্যভিত্তিক ব্যাংকের ছুটির তালিকা (৬ জুলাই – ১২ জুলাই)
সব রাজ্যে কিন্তু একই দিনে ছুটি থাকছে না। আরবিআই (RBI)-এর নিয়ম অনুযায়ী, কিছু ছুটি নির্দিষ্ট রাজ্যের উৎসব বা বিশেষ দিবসের ওপর নির্ভর করে। এক নজরে দেখে নিন আগামী সপ্তাহের ছুটির তালিকা:
৬ জুলাই (সোমবার): * কলকাতা: ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় ব্যাংক বন্ধ থাকবে।
আইজল: ‘এমএইচআইপি ডে’ (MHIP Day) উপলক্ষে মিজোরামের আইজলে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে।
৯ জুলাই (বৃহস্পতিবার):
শিলং: ‘বেহ দেইনখলাম’ (Beh Deinkhlam) উৎসবের কারণে মেঘালয়ের শিলঙে ব্যাংক ছুটি থাকবে।
১১ জুলাই (দ্বিতীয় শনিবার):
দেশের সমস্ত রাজ্যের সব ব্যাংক বন্ধ থাকবে (সাপ্তাহিক ছুটি)।
১২ জুলাই (রবিবার):
সাপ্তাহিক ছুটির কারণে দেশজুড়ে সব ব্যাংক বন্ধ থাকবে।
বিশেষ দ্রষ্টব্য: জুলাই মাসে সাপ্তাহিক ছুটি এবং আঞ্চলিক উৎসব মিলিয়ে সারা দেশে বিভিন্ন রাজ্যভেদে মোট ১২ দিন ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে আরবিআই।
বন্ধ থাকবে না ডিজিটাল পরিষেবা
ব্যাংকের শাখা বন্ধ থাকলেও গ্রাহকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। ছুটির দিনগুলিতেও অনলাইন ও ডিজিটাল ব্যাংকিং পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
এটিএম (ATM) থেকে টাকা তোলা বা জমার কাজ করা যাবে।
ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং সচল থাকবে।
ইউপিআই (UPI) লেনদেন বা অনলাইন ফান্ড ট্রান্সফারের কাজ কোনো বাধা ছাড়াই করা যাবে।
টিপস: চেক জমা দেওয়া, ডকুমেন্ট ভেরিফিকেশন বা লকার অ্যাক্সেসের মতো যে কাজগুলো সশরীরে ব্রাঞ্চে গিয়ে করতে হয়, সেগুলো ছুটির দিনগুলো মাথায় রেখে আগেভাগেই সেরে ফেলুন। কোনো বিভ্রান্তি এড়াতে স্থানীয় ব্রাঞ্চের সঙ্গেও যোগাযোগ করে নিতে পারেন।
