April 23, 2026
919b30faa67715e9db7c6f962ecc88b91776926939707223_original.jpg
Spread the love


কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৬টি জেলায় চলছে প্রথম পর্যায়ের ভোট। এই দিনে সোনার দামেও বড় বদল হয়েছে। অক্ষয় তৃতীয়ার পর থেকেই সোনার দামে রদবদল হচ্ছিল। কখনও কমেছে, কখনও বেড়েছে। আজ কত হল সোনার দাম? গত ২৪ ঘণ্টায় সোনার দামে সামান্য পরিবর্তন লক্ষ্য করা গেছে।  

স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি ( Swarna Shilpa Bachao Committee )- র প্রকাশিত দাম অনুযায়ী, ২১ এপ্রিল, ২২ এপ্রিলের তুলনায় ২৩ এপ্রিল সোনার দামে কিছুটা পতন হয়েছে। 

২৩ এপ্রিল সোনা-রুপোর দাম একনজরে- 

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৫০৬৮
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১৪৩১৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১৩৭১১
১৮ ক্যারেট ১ গ্রাম ১১৭৫৫
রুপো বার (999) ১ কেজি ২৪৬৪০৭

২৪ ক্যারেট সোনায় কমল দাম

২১ এপ্রিল ২০২৬-এ ২৪ ক্যারেট (Fine Gold 995) সোনার দাম ছিল প্রতি গ্রাম ১৫,২১৩ টাকা। ২২ এপ্রিল সেই দাম কমে দাঁড়িয়েছিল ১৫,১৮৩ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে ৩০ টাকা কমেছিল। ২৩ এপ্রিল দাম হয়েছে ১৫,০৬৮ টাকা। এই পতন বাজারে সামান্য স্বস্তি এনে দিয়েছে ক্রেতাদের মধ্যে।

২২ ক্যারেট সোনার দামেও হ্রাস

২২ ক্যারেট সোনাই মূলত গয়না গড়াতে লাগে। তার ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। ২১ এপ্রিল ২২ ক্যারেট বিক্রয়মূল্য (Selling Price) ছিল ১৪,৪৫০ টাকা, যা ২২ এপ্রিল কমে হয়েছিল ১৪,৪২৫ টাকা। ২৩ এপ্রিল সেই দাম হয়েছে ১৪,৩১৫ টাকা। অন্যদিকে কেউ যদি সোনা বিক্রি করতে চান, তাঁরা মঙ্গলবার কলকাতায় দাম ছিল প্রতি গ্রামে ১৩,৮৪৩ টাকা।  কমে বুধবার হয়েছিল ১৩,৮১৬ টাকা । এদিন দাম আরও কমে হয়েছে ১৩,৭১১টাকা।  

১৮ ক্যারেট সোনার দামেও পতন

১৮ ক্যারেট সোনার দাম ২১ এপ্রিল ছিল ১১,৮৬৫ টাকা, যা ২২ এপ্রিল কমে হয়েছিল ১১,৮৪৫ টাকা। ১৮ ক্যারেট সোনা দরকার হয় হিরের গয়না গড়াতে। এই সোনার আজ ২৩ এপ্রিল দাম হয়েছে ১১,৭৫৫ টাকা। 

রুপোর দাম বাড়ছে ক্রমশ

রুপোর দামে গ্রাফে বেশ বদল। ক্রমশ বেড়েই চলেছে রুপোর দাম। ১ কেজি সিলভার বার (999) এর দাম ২১ এপ্রিল ছিল ২,৫১,৩৪৩ টাকা। ২২ এপ্রিল তা বেড়ে হয়েছিল ২,৫১,৩৫৯ টাকা। ২৩ এপ্রিল দাম আরও বেড়ে হল ২,৪৬,৪০৭ টাকা

বাজারে কী ইঙ্গিত?

সোনার দামে এই সামান্য পতন আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব হতে পারে। অন্যদিকে রুপোর দামে বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে বিকল্প বিনিয়োগ হিসেবে রুপোর চাহিদা কিছুটা বাড়ছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই সমস্ত দাম ৩% জিএসটি (GST) ছাড়া নির্ধারিত। 

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।       



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks