লন্ডন: মহিলাদের ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন দীপ্তি শর্মা(Deepti Sharma)। টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের সঙ্গে সঙ্গেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গিয়েছে। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে হরমনপ্রীত কৌরের দল। কিন্তু এরই মধ্যে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন দীপ্তি শর্মা। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি হয়ে গিয়েছেন দীপ্তি শর্মা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ম্যাচে অস্ট্রেলিয়ার ওপেনার বেথ মুনির উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই মহিলাদের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করে ফেলেন দীপ্তি। তাঁর বলে স্লগ স্যুইপ শট খেলতে গিয়ে রাধা যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বেথ।
আন্তর্জাতিক ম্যাচে এই মুহূর্তে দীপ্তি শর্মার ঝুলিতে রয়েছে ৩৫৬ উইকেট। তিনি টেক্কা দিয়ে দিলেন কিংবদন্তি প্রাক্তন পেসার বাংলার ঝুলন গোস্বামীকে। তাঁর ঝুলিতে রয়েছে ৩৫৫ উইকেট। অস্ট্রেলিয়ার এলিসা পেরি আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩৬ উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের ক্যাথরিন স্ক্রিভার ব্রান্ট ৩৩৫ উইকেট, সোফি একেলস্টোন ৩৩৩ ও দক্ষিণ আফ্রিকার শবনম ইসমাইল ৩২৩ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত। প্রথম ছয়ে এঁরাই রয়েছেন।
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?
