May 15, 2026
ef01571109b83c8a829b839c56fcc4d7177887089199850_original.jpg
Spread the love


সন্দীপ সরকার, কলকাতা: তিনি টি-২০ বিশ্বকাপে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটশিকারি। ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম কারিগর। তবে টি-২০ বিশ্বকাপের শেষ লগ্ন থেকেই ছন্দ হারান। সুপার সিক্সে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের হাতে মার খেয়ে যেন ছন্দপতনের শুরু। আইপিএলের শুরুর দিকেও ফিকে ছিলেন।

বরুণ চক্রবর্তী স্বমহিমায় ফেরেন আইপিএলের মাঝপর্বে। টুর্নামেন্ট যত এগিয়েছে, বলের ধার বেড়েছে তামিলনাড়ুর বিস্ময় স্পিনারের। ফের আগের মতোই বল হাতে ঘাতকের ভূমিকায়। টুর্নামেন্টে প্রথম ৬ ম্যাচে পাঁচ পরাজয়ের পর যখন শাহরুখ খানের দল কোণঠাসা, বিদায়ের অপেক্ষায়, তখনই ঘুরে দাঁড়ানোর অন্যতম কারিগর বরুণ। টানা চার ম্যাচ জিতে কেকেআর যে ফের প্লে অফের দৌড়ে সামান্য হলেও বেঁচে রয়েছে, তার রূপকার বরুণ ও সুনীল নারাইন – কেকেআরের স্পিন ফলা।

সেই বরুণ কি না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আগের ম্যাচে খেলতেই পারেননি। পায়ের চোটে কাবু তিনি। টুর্নামেন্টের শুরুর দিকে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। ফিরে এসে ভেল্কি দেখাচ্ছিলেন। ফের চোট পান। আরসিবির বিরুদ্ধে আগের ম্যআচে তাঁকে ছাড়া হেরেছে কেকেআর। শনিবার ইডেনে মরণ-বাঁচন ম্যাচ। হারলেই প্লে অফের দৌড় থেকে কেকেআরের পাকাপাকিভাবে বিদায়। শুভমন গিলদের বিরুদ্ধে খেলবেন বরুণ?

আরও পড়ুন: বহিষ্কার করল ক্যালকাটা পুলিশ ক্লাব, গ্রেফতার হওয়া পুলিশ কর্তাকে নিয়ে কী অবস্থান সিএবি-র?

শুক্রবার বিকেলে কেকেআরের প্র্যাক্টিস দেখতে দেখতে সবচেয়ে বেশি চর্চা চলল এই একটি প্রশ্নকে ঘিরে। বরুণ খেললে একরকম অঙ্ক। না খেললে আর একরকম। বরুণ খেললে সুনীল নারাইন আরও ভয়ঙ্কর। না খেললে নারাইন একা।

আরও পড়ুন: বাংলা ক্রিকেট দলের কোচ কে হচ্ছেন? শেষ মুহূর্তে চমক দিয়ে তিনজনের ইন্টারভিউ!

প্র্যাক্টিসের আগে কেকেআরের পেসার কার্তিক ত্যাগীকে প্রশ্ন করা হল, বরুণ কি খেলতে পারবেন? কার্তিক বললেন, ‘এটা নিয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। ওরাই ভাল বলতে পারবে।’

কেকেআরের প্র্যাক্টিসে অবশ্য কিঞ্চিৎ আশার ছবি। নেটে বল করলেন বরুণ চক্রবর্তী। ইডেনের মাঝের পিচে ৫-৭টা বল করলেন বিস্ময় স্পিনার। তারপর মাঠ ছাড়লেন। মাঠ ছাড়ার সময় তিনি পা বেশ টেনে টেনে হাঁটছিলেন। ব্যথা পুরো কমেনি, বোঝা যাচ্ছিল। বরুণকে কি খেলানোর সিদ্ধান্ত নেওয়া হবে? শেষ মুহূর্তে কি ঝুঁকি নেবে কেকেআর?

আরও পড়ুন: কেকেআরের উপেক্ষা মনে রাখতে চান না, ছেলের হয়ে গলা ফাটাতে ইডেনে শুভমনের বাবা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks