সন্দীপ সরকার, কলকাতা: একজন কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলিং আক্রমণের প্রাণভোমরা। আর একজনকে দিয়ে বোলিং আক্রমণকে আরও ক্ষুরধার করেছিল নাইট শিবির।
সেই বরুণ চক্রবর্তী ও মাথিশা পাথিরানাকে নিয়ে উদ্বেগে কেকেআরের ভক্ত-সমর্থকেরা। চোটে কাবু দুই তারকাই। সোমবার দুজনই ইডেনে কেকেআরের প্র্যাক্টিসে গরহাজির। বুধবার ম্যাচে খেলবেন?
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বুধবার ইডেন গার্ডেন্সে মরণ-বাঁচন ম্যাচ কেকেআরের। প্লে অফে যাওয়ার সামান্য়তম সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জিততেই হবে কেকেআরকে। সামনে আবার মুম্বই ইন্ডিয়ান্স। যে দল কেকেআরের বরাবরের ত্রাস। এবার প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই মরশুম দ্রুত ভুলতে চাইবেন হার্দিক পাণ্ড্য, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা। অথচ এই আইপিএলেও কেকেআরকে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
আরও পড়ুন: শোভনীয় নয়, যুবভারতীর বাইরে মমতার নকশা করা মূর্তি ভেঙে ফেলার সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রীর
বুধবার ইডেনে কেকেআরের প্রতিপক্ষ সেই বরাবরের কাঁটা মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে খেলতে পারবেন বরুণ ও পাথিরানা?
বরুণের পায়ে চোট রয়েছে। যে চোটের জন্য রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে পারেননি। তবে ইডেনে আগের ম্যাচে গুজরাতের বিরুদ্ধে খেলানো হয়েছিল বরুণকে। খানিকটা কি জোর করেই? ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়ে মাঠে নেমেছিলেন বরুণ। যদিও আধাফিট বরুণ ৪ ওভারে ৪৭ রান দেন।
