June 10, 2026
4b84bf455d866492a7c3c2d8647567261780898196537206_original.jpg
Spread the love


মুল্লানপুর: ৫৬৪ রান বোর্ডে তোলার পর প্রথম ইনিংসে ডিক্লেয়ার ঘোষণা করেছিল ভারতীয় দল। আফগানিস্তান ক্রিকেট দল ব্যাট করতে আসার পর দ্বিতীয় দিনের শেষেই পাঁচ উইকেট খুইয়ে বসেছিল। আর তৃতীয় দিনে লাঞ্চের অনেক আগেই পুরো দলটি গুটিয়ে গেল মাত্র ১৫২ রানে। ৪১২ রানে এগিয়ে থেকে আফগানিস্তানকে ফের ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানালেন ভারত অধিনায়ক শুভমন গিল। আর আফগানদের ব্যাটিং বিভাগে ধাক্কা দেওয়ার সবচেয়ে বড় কারিগর মানব সুথার। নিজের প্রথম টেস্টে খেলতে নেমেই এক ইনিংসে ৬ উইকেট ঝুলিতে পুরে নিলেন এই তরুণ স্পিনার।

আফগানিস্তানের জন্য যে এই টেস্ট খুব একটি সহজ হবে না, তা আগে থেকেই জানা ছিল। দলের প্রধান অস্ত্র রশিদ খান নেই। নেই অভিজ্ঞ মহম্মদ নবিও। আর প্রথম ইনিংসে ভারতীয় দল বিশাল স্কোর বোর্ডে তুলে দেওয়ার পর তা আরও কঠিন হয়ে যায়। আর ভারতের স্পিনিং ট্র্যাকে জ্বলে উঠলেন তরুণ স্পিনার মানব সুথার। দ্বিতীয় দিনের খেলা শেষে ১১৩ রান বোর্ডে তুলতে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল আফগানরা। তার মধ্যে ২ টো উইকেট ছিল মানবের। এদিন আরও চারটি উইকেট নেন। মোট ৬ উইকেট। 

আফগানিস্তানের হয়ে একমাত্র রহমত শাহ অর্ধশতরানের ইনিংস খেললেন। তিনি ৬০ রান করে মানবের বলে আউট হন। কিন্তু বাকি কোনও ব্যাটারি ক্রিজে টিকতে পারেননি সেভাবে। কেকেআরের জার্সিতে আইপিএল জেতা রহমনউল্লাহ গুরবাজ ১২ রান করে প্যাভিলিয়ন ফেরেন। অন্য়দকে আফগান অধিনায়ক হাসমাতউল্লাহ শাহিদি ২০ রানের বেশি করতে পারেননি। গুজরাত টাইটান্সের জার্সিতে আইপিএল খেলা আজমতউল্লাহ ওমরজাই তো খাতাই খুলতে পারলেন না। তাঁকে দিনের শুরুতে তুলে নিয়েছলেন প্রসিদ্ধ কৃষ্ণ। 

 

বাকি আফগান লোয়ার অর্ডারে ভাঙার দায়িত্বটা একাই নিয়ে নিয়েছিলেন মানব। তাঁর স্পিনের সামনে রীতিমত নাকানিচোবানি খেতে হল আফসার জাজাই, সারাফুদ্দিন আসরফদের। ভারতীয় বোলারদের মধ্য়ে ৩ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ ও এক উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু মহম্মদ সিরাজ কোনও উইকেটই পাননি। ভারত ফের আফগানদের ফলো অন করিয়ে ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে দ্বিতীয় ইনিংসে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks