PM Modi Investment Scheme : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) , অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) দিচ্ছেন এই বিনিয়োগের (Investment) বার্তা। যেখানে মাত্র ২২,০০০ টাকা ইনভেস্ট করে দিনে ১ লাখ টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন আপনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। ইতিমধ্যেই ভাইরাল এই ভিডিয়ো (Viral Video) নিয়ে মুখ খুলেছে সরকার। আপনি বিনিয়োগ করেছেন নাকি এই স্কিমে ?
সোশ্য়াল মিডিয়ায় বিভ্রান্তি বাড়ছে ?
ডিজিটাল ইন্ডিয়ায় এখন বদলে গেছে সবকিছু। মাত্র কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় যেকোনও খবর। তবে সঠিক খবরের পাশাপাশি অনেক ক্ষেত্রেই ছড়িয়ে পড়ে ফেক নিউজ। বিশেষ করে সরকারের নামে ভুয়ো নিউজ প্রকাশিত হলে বিভ্রান্তি বাড়ে দেশে। আপনিও কি এই ধরনের কোনও ভিডিয়ো পেয়েছেন ?
মোদির এই ভাইরাল ভিডিয়োতে কী রয়েছে
আজকাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হয়েছে। যেকানে বলা হচ্ছে, ২২,০০০ টাকা বিনিয়োগ করলেই প্রতিদিন ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন আপনি। যার অর্থ মাসে ৩০ লক্ষ টাকা পর্যন্ত আয়। এখানেই শেষ নয়, ভিডিয়োতে আপনি দেখতে পারবেন, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশবাসীকে এই স্কিমে টাকা রাখতে বলছেন। এই ভিডিয়োতেই আপনি দেখতে পাবেন শিল্পপতি মুকেশ অম্বানি ও রাজ্যসভার সদস্য সুধা মূর্তির মতো বিশিষ্ট ব্যক্তিত্বদেরও সেখানে কথা বলতে দেখা যাচ্ছে।
ভিডিয়ো দেখে বিনিয়োগ করবেন ভাবছেন ?
সাধারণত এত বড় বড় ব্যক্তিত্বদের মুখে এমন লোভনীয় অফার শুনে আমরা ভিডিয়ো বিশ্বাস করে নিই। ইতিমধ্যেই খবরের সত্যতা যাচাই করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। সরকারের তথ্য যাচাইকারী সংস্থা PIB Fact Check পিআইবি ফ্যাক্ট চেক করে জানিয়েছে, এই পুরো ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো ও জাল।
পিআইবি-র সতর্কবার্তা
প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে বলা হয়েছে, “অনলাইন ‘সহজ উপায়ে বড়লোক’ হওয়ার এই প্রতারণা থেকে সাবধান থাকুন। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI (Artificial Intelligence) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ডিপফেক (Deepfake) ভিডিয়ো।”
প্রতারকদের নতুন কৌশল, AI ডিপফেক
পিআইবি জানিয়েছে, প্রতারকেরা সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কণ্ঠস্বর ও মুখের অবয়ব হুবহু নকল করেছে। আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে এমনভাবে ভিডিওটি বানানো হয়েছে, যাতে প্রথম নজরে এটিকে আসল বলেই মনে হবে। ভারত সরকার বা কোনও মন্ত্রকের তরফ থেকে এই ধরনের কোনও বিনিয়োগের স্কিম চালু করা হয়নি। সাধারণ মানুষের পকেট খালি করতেই এই প্রতারণার ফাঁদ পাতা হয়েছে।
সুরক্ষিত থাকতে কী করবেন ?
এই ধরনের অনলাইন জালিয়াতি থেকে বাঁচতে পিআইবি-র তরফ থেকে সাধারণ মানুষকে কিছু জরুরি পরামর্শ দেওয়া হয়েছে:
১ লোভনীয় অফার থেকে দূরে থাকুন: যেখানেই খুব কম টাকা খাটিয়ে রাতারাতি বিপুল অঙ্কের টাকা ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হবে, সেখানেই খটকা লাগা স্বাভাবিক।
২ অফিসিয়াল সোর্স যাচাই করুন: যেকোনও সংস্থায় টাকা বিনিয়োগ করার আগে বা নিজের ব্যক্তিগত/ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য শেয়ার করার আগে সর্বদা সরকারি ওয়েবসাইট বা নির্ভরযোগ্য মাধ্যম থেকে তার সত্যতা যাচাই করুন।
৩ সচেতনতা বৃদ্ধি করুন: কোনও ভিডিও বা পোস্ট সন্দেহজনক মনে হলে তা শেয়ার করে বিভ্রান্তি বাড়াবেন না। উল্টে সেই ভুয়ো পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করুন।
আরও পড়ুন : ২৫৫০ টাকা দিলেই পাবেন ৫ লাখের মুদ্রা লোন ! প্রধানমন্ত্রীর নামে এই চিঠি আপনিও দেখেছেন ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ ( ১২.০৬.২৬): ‘CPM-র গুলি নয়, TMC-র তালা নয়’, টাটাদের ফেরানোর বার্তা মুখ্যমন্ত্রীর
