June 28, 2026
c535907b5b529197347ece026b67d2d817826709178311373_original.jpg
Spread the love


কলকাতা: দীর্ঘমেয়াদে সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) বা পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট (RD)—দুটিই জনপ্রিয় বিনিয়োগের মাধ্যম। এসআইপি ইদানিংকালে জনপ্রিয় হলেও একসময় কিন্তু রেকয়ারিং ডিপজিটেরই রমরমা ছিল। তবে, এই দুই প্রকারের মধ্যে ঝুঁকি, রিটার্ন ও সম্পদ তৈরির সম্ভাবনার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। তাই নিজের অর্থনৈতিক লক্ষ্য ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিচার করে, তারপর বিনিয়োগ করতে হবে।

আরও পড়ুন: পরিষেবা আরও সহজ করবে EPFO 3.0, কী কী সুবিধা পাবেন আপনি?

SIP-এ প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের অর্থ ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়। বাজারের ওঠানামার কারণে এখানে রিটার্ন নিশ্চিত নয়, তবে দীর্ঘমেয়াদে তুলনামূলক বেশি লাভ হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে, পোস্ট অফিস RD-তে প্রতি মাসে নির্দিষ্ট অর্থ জমা করে সরকার-সমর্থিত নির্দিষ্ট সুদের সুবিধা পাওয়া যায়। ফলে এখানে ঝুঁকি কম এবং রিটার্নও তুলনামূলক স্থিতিশীল।

ধরা যাক, প্রতি মাসে ২৫ হাজার টাকা করে পাঁচ বছর ধরে বিনিয়োগ করা হল। ১২ শতাংশ বার্ষিক রিটার্ন ধরে SIP-এ মোট ১৫ লক্ষ টাকার বিনিয়োগ বেড়ে প্রায় ২০ লক্ষ ৬২ হাজার টাকা হতে পারে। একই সময়ে ৬.৭ শতাংশ সুদে পোস্ট অফিস RD-তে সেই অঙ্ক দাঁড়াতে পারে প্রায় ১৭ লক্ষ ৮৫ হাজার টাকা। অর্থাৎ, পাঁচ বছরে পার্থক্য খুব বেশি নয়।

আরও পড়ুন: ১ জুলাই থেকে আপনার আধার কার্ডে এই আপডেট একেবারে ফ্রি, কীভাবে করবেন?

তবে বিনিয়োগের মেয়াদ যত বাড়ে, ততই চক্রবৃদ্ধি হারের প্রভাব স্পষ্ট হতে শুরু করে। ১০ বছরে SIP-তে বিনিয়োগ হওয়া টাকা প্রায় ৫৮ লক্ষ ৮ হাজার টাকা হতে পারে। অন্যদিকে, পোস্ট অফিসের RD-তে তা প্রায় ৪২ লক্ষ ৮০ হাজার টাকা হতে পারে। অর্থাৎ, মাত্র ১০ বছরে SIP-এর মাধ্যমে প্রায় ১৫ লক্ষ টাকা বেশি সম্পদ তৈরির সম্ভাবনা রয়েছে।

২০ বছরের হিসাবে পার্থক্য আরও বড়। ৬০ লক্ষ টাকার মোট বিনিয়োগে পোস্ট অফিস RD-তে সম্ভাব্য তহবিল দাঁড়াতে পারে প্রায় ১ কোটি ২৬ লক্ষ টাকা। অন্যদিকে, একই অঙ্ক SIP-এ ১২ শতাংশ গড় রিটার্ন পেলে সম্ভাব্য তহবিল বেড়ে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকায় পৌঁছতে পারে।

তবে মনে রাখতে হবে, SIP বাজার-নির্ভর হওয়ায় রিটার্ন নিশ্চিত নয়। তাই স্বল্পমেয়াদে নিরাপদ বিনিয়োগ চাইলে RD উপযুক্ত হতে পারে। আর দীর্ঘমেয়াদে বেশি সম্পদ গড়ার লক্ষ্য থাকলে ঝুঁকি বিবেচনা করে SIP বেছে নেওয়া যেতে পারে।

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks