July 28, 2026
35eb4802bc2f7ef8522fe0f890e5997d1785202765062507_original.jpg
Spread the love


গ্লাসগো: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2026) পঞ্চম দিনে এক সোনাসহ মোট ছয়টি পদক জিতল ভারত। পদকের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। এই দিনেই শর্মিলা ধানকড় (Sharmila Dhankar) প্রথম ভারতীয় হিসাবে কমনওয়েলথ গেমসের প্যারা অ্যাথলেটিক্সে সোনা জিতলেন। মহিলাদের শট পাট এফ৫৭-এ স্বর্ণপদক জিতলেন তিনি।

মীরাবাঈ চানু এবারের কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতেছিলেন। ভারোত্তোলনে ভারতের সাফল্য কিন্তু অব্যাহত। এই ভারোত্তোলনেই তিন তিনটি পদক জিতল ভারত। আবারও প্রমাণ হল এই বিভাগে ভারতীয় অ্যাথলিটরা কতটা শক্তিশালী। ভাল্লুরি অজয়া বাবু, জ্ঞানেশ্বরী যাদব এবং বিন্দিয়ারানি দেবী ভারোত্তোলনেই পোডিয়াম ফিনিশ করে দেশকে পদক এনে দিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks